ক্রিকেট

লঙ্কানদের হারাতে জ্যোতিদের সামনে ২০২ রানের চ্যালেঞ্জ

বাংলাদেশ নারী ক্রিকেট দল জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় জয়ের খোঁজে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অবশ্য লঙ্কান মেয়েরা টাইগ্রেসদের সামনে বড় চ্যালেঞ্জই ছুঁড়ে এসেছে। চামারি আথাপাত্তুদের হারাতে নিগার সুলতানা জ্যোতিদের লাগবে ২০৩ রান।

নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে শ্রীলঙ্কান মেয়েরা। ৪৮.৪ ওভারে ২০২ রানে থামে।

লঙ্কান ব্যাটার হাসিনি পেরেরা ব্যাট হাতে দারুণ করেছেন। ১৩ চার ও ১ ছক্কায় ৯৯ বলে ৮৫ রান করেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে চামারি আথাপাত্তুর ব্যাট থেকে। ৬ চার ও ২ ছক্কায় ৪৩ বলে ৪৬ রান করেন লঙ্কান অধিনায়ক। এছাড়া ৩৮ বলে ৩৭ রান করেন নিলাক্ষিকা সিলভা।

টাইগ্রেস স্পিনার স্বর্ণা আক্তার ২৭ রানে ৩ উইকেট নেন। রাবেয়া খান নেন ২ উইকেট।

বিষয়:জ্যোতি বাংলাদেশ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শ্রীলঙ্কা স্বর্ণা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…