ক্রিকেট

১০৫ রানের বড় জয় পেল বাংলাদেশ

নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দলের তিন খেলোয়াড়ের ছবি, সবুজ জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের তিন খেলোয়াড়ের ছবি, সবুজ জার্সিতে, আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাঁচ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে দ্বিতীয়টিতে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ১০৫ রানের উড়ন্ত জয় তুলেছে রাবেয়া খাতুনের দল। সিরিজে ২-০তে এগিয়ে গেল সফরকারী টিম টাইগ্রেস। প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ।

পি সারা স্টেডিয়ামে টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাটে পাঠায় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে বাংলাদেশ। ওপেনার সাথী রানীর ফিফটি, সোবহানা মোস্তারির ৩৯ এবং নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ৩৪ রানে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। সাথী ও সোবহানা রিটায়ার্ড আউট হন।

জবাব দিতে নেমে পেসার রাবেয়া খানের তোপে মাত্র ৬০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। সর্বোচ্চ ১৮ রান আসে নেথমি পূরাণের থেকে। লঙ্কানদের দুই ওপেনার ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। বাংলাদেশ জয় তুলে নেয় ১০৫ রানে।

বাংলাদেশের পেসার রাবেয়া ২.৪ ওভারে ৪ রান দিয়ে ৪ উইকেট নেন। সুলতানা খাতুন এবং ফাহিমা খাতুন দুটি করে উইকেট নেন, একটি উইকেট নেন রিতু মনি।

বিষয়:ফাহিমা বাংলাদেশ রাবেয়া শ্রীলঙ্কা সাথী সুলতানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…