চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেহেদীর ক্যারিয়ার সেরা বোলিং, সিরিজ জিততে বাংলাদেশের লাগবে ১৩৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জোড়া হাত মিলিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ছিলেন না শেখ মেহেদী হাসান। জিতলে সিরিজ নিজেদের এমন সমীকরণের ম্যাচে ফেরানো হয় এ স্পিনিং অলরাউন্ডারকে। ফিরেই মেহেদীর ক্যারিয়ার সেরা বোলিংয়ে তৃতীয় ও শেষ ম্যাচে ৭ উইকেটে ১৩২ রানে থেমেছে লঙ্কানরা।

ওয়ানডে ও টেস্ট সিরিজ হারানোর পর টি-টুয়েন্টি সিরিজ নিজেদের করে নিতে লিটন দাসের দলের দরকার ১৩৩ রান।  ক্যারিয়ার সেরা বোলিংয়ে শেখ মেহেদী ৪ ওভারে এক মেডেন দিয়ে ১১ রানে নিয়েছেন ৪ উইকেট। দাসুন শানাকা শেষ দিকে করেছেন ২৪ বলে ৩৫ রান।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আশালাঙ্কা। প্রথম ওভারে শরিফুল ইসলামের বলে ঝড় তোলার চেষ্টা করেন দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। তবে প্রথম পাঁচ বলে ১৪ রান আসলেও শেষ বলে ক্যাচ দিয়ে ফেরেন কুশল। ৪ বল খেলে ৬ রান আসে তার থেকে।

দ্বিতীয় ওভারে দলে ফেরা শেখ মেহেদী প্রথম বল মোকাবেলা করা কুশল পেরেরাকে প্রথম স্লিপে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান। তৃতীয় ওভারে শরিফুলের তৃতীয় বলে নিশাঙ্কার আকাশে তুলে দেয়া বলের ফ্লাইট বুঝতে না পেরে ক্যাচ ছাড়েন তানজিম সাকিব, পরের বলে মোস্তাফিজুর রহমান দিনেশ চান্দিমালের ক্যাচ ছেড়ে দেন।

পাওয়ার প্লের পঞ্চম ওভারে এসে শেখ মেহেদীর আরেক আঘাত। এবার এ স্পিনার সাজঘরে পাঠান চান্দিমালকে। মিড উইকেটে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন, সেটা ধরতে ভুল করেনি জাকের আলী অনিক। পাওয়ার প্লে শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৪০ রানে ৩ উইকেট।

পাওয়ার প্লে শেষে কিছুটা রান তোলার তাড়ায় ছিল লঙ্কানরা। এ সময় শেখ মেহেদীর আবার আঘাত। এবার সাজঘরে ফেরেন অধিনায়ক আশালাঙ্কা, করেন মাত্র ৩ রান। ১১তম ওভারে আবার মেহেদীর আঘাত। এবার আউট করেন ঝড়ো ৪৬ রান করা ওপেনার পাথুম নিশাঙ্কাকে। ৩৯ বলে এ ইনিংস আসে নিশাঙ্কার থেকে।

Reneta

শামীম হোসেন পাটোয়ারি বলে আসলে স্বাগতিকদের আরেক উইকেট পড়ে। তিনি আউট করেন কামিন্দু মেন্ডিসকে, ১৫ বলে ২১ করেন এ বাঁহাতি ব্যাটার। এরপর কিছুটা সময় লঙ্কানরা ব্যাট করলেও পরে মোস্তাফিজুর রহমান এসে সাজঘরে পাঠান জেফরি ভ্যানডার্সিকে।

মোস্তাফিজুর রহমান ১৬ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। এছাড়া শামীম পাটোয়ারি ও শরিফুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কামিন্দুনিশাঙ্কাবাংলাদেশমেহেদীলিটনলিড স্পোর্টসশরিফুলশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT