মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের ড্র। বাংলাদেশ পড়েছে গ্রুপ সি’তে। এই গ্রুপে অন্য তিন দল ভারত, হংকং ও সিঙ্গাপুর। ‘সি’ গ্রুপে অবস্থান করা বাংলাদেশের ফিফা র্যাঙ্কিং ১৮৫, সিঙ্গাপুরের ১৬১, হংকং ১৫৬ এবং ভারত ১২৭তম স্থানে আছে।
আগামী মার্চে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচগুলো হবে। ২৪টি দলকে ৬টি গ্রুপ ভাগ করা হয়েছে। ড্রয়ে বাংলাদেশ ছিল পট-৪ এ। প্রথমে পট-৩ থেকে বাংলাদেশের গ্রুপে এসেছে সিঙ্গাপুর, পট-২ থেকে হংকং এবং পট-১ থেকে আসে ভারত।
১৯৮০ সালের পর বাংলাদেশ কখনও এশিয়ান কাপের মূলপর্বে খেলতে পারেনি। এবার ভারত ও অন্য দলগুলোকে টপকে জায়গা করে নেয়াটা কঠিন চ্যালেঞ্জই।
এক নজরে কোন দল কোন গ্রুপে
গ্রুপ-এ: তাজিকিস্তান, ফিলিপিন্স, মালদ্বীপ, তিমুর লেসতে।
গ্রুপ-বি: লেবানন, ইয়েমেন, ভুটান, ব্রুনাই দারুসসালাম।
গ্রুপ-সি: ভারত, হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ।
গ্রুপ-ডি: থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, চাইনিজ তাইপে, শ্রীলঙ্কা।
গ্রুপ-ই: সিরিয়া, আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান।
গ্রুপ-এফ: ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, লাওস।







