চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

শ্রীলঙ্কা হোম কন্ডিশনে ভালো দল বলছেন লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন দাস সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় এসে যাচ্ছেতাই অবস্থা বাংলাদেশের। টেস্ট সিরিজ ১-০তে হারের পর ওয়ানডে সিরিজও ২-১ ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার পালা সবচেয়ে ছোট সংস্করণ টি-টুয়েন্টির। সেখানে ঘরের মাটিতে স্বাগতিক শ্রীলঙ্কাকেই এগিয়ে রাখছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের আগে বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশের অধিনায়ক ও ওপেনার লিটন দাস। সেখানে তিনি বলেন, ‘শ্রীলঙ্কা হোম কন্ডিশনে ভালো দল। বিশেষ করে তাদের বোলিংটা ভালো। একটু রহস্যময় (মিস্ট্রি) টাইপ বোলার আছে। এটা আলাদা একটা সংস্করণ। সবাই জানে টি-টোয়েন্টি কীভাবে খেলতে হয়। আমরা সেভাবেই চেষ্টা করব।’

পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বিষয়েও কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক। লিটন বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার অভাববোধ করছিল। যদিও বা আমরা চেষ্টা করছি সাকিবকে সেই জায়গায় অলরাউন্ডার হিসেবে তৈরি করার এবং সে কয়েকটি ম্যাচে ভালো ব্যাটিং করেছে।’

Banglabid

‘তাই আমার মনে হয় সাইফউদ্দিনও ঐ ধরণের খেলোয়াড়। যেহেতু টি-টোয়েন্টি সংস্করণে আপনার ব্যাটিং-বোলিং দুটোই লাগে। তাই আমার মনে হয় আমরা নির্বাচকদের প্যানেল থেকে বা আমরা দল থেকে চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেয়ার এবং দেখি যে সে কী করতে পারে।’

তবে টি-টুয়েন্টি সিরিজও কঠিন লড়াই হবে মনে করছেন শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আশালাঙ্কা। তার ভাষায়, ‘বাংলাদেশ ভালো টি-টোয়েন্টি দল। তবে তারাও আমাদের মতোই অনভিজ্ঞ। আমি মনে করি না যে আমরা তাদের চেয়ে অনেক বেশি এগিয়ে। সিরিজটা কঠিন হবে।’

বৃহস্পতিবার পাল্লেকেলের ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশালাঙ্কাবাংলাদেশলিটনলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত।

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

আগস্ট ১১, ২০২৬

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT