চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের হারিয়ে সুখবর পেলেন মিরাজ-লিটনরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ণ ০৬, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে মেতে উঠেছেন মাঠে, জয় উদযাপন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেই জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে সেই ম্যাচে জয় পায়নি লাল-সবুজ দল। দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজের বাহিনী। ১৬ রানের জয়ে এখনও সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে তারা। জয়ে বড় সুখবর পেল মিরাজ-লিটন দাসরা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাটে নেমে ৪৫.৫ ওভারে সবগুলো উইকেট হারিয়ে স্বাগতিকদের ২৪৯ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ৪৮.৫ ওভারে ২৩২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। জয়ের পরই আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে টিম টাইগার্স।

সিরিজ শুরুর আগে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৭৬ রেটিং নিয়ে দশম স্থানে ছিল বাংলাদেশ। তখনই জানা যায়, এক ম্যাচ জিতলেই র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠবে লাল-সবুজের দল।

নয় নম্বরে ওঠা বাংলাদেশের বর্তমানে ওয়ানডের রেটিং পয়েন্ট ৭৮। তাদের চেয়ে এক রেটিং পয়েন্ট কম থাকায় দশে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া বাংলাদেশের কাছে হেরে লঙ্কানদের এক ধাপ অবনতি হয়েছে। তারা নেমে গেছে পাঁচ নম্বরে, ওয়ানডেতে শ্রীলঙ্কার বর্তমান রেটিং পয়েন্ট ১০২। তারা পিছিয়ে পড়ার সুযোগে র‌্যাঙ্কিংয়ে চারে উঠেছে পাকিস্তান। তাদের রেটিং ১০৪।

গতকাল রাতে বাংলাদেশের ম্যাচ শেষেই আইসিসির দলীয় এই ওয়ানডে র‌্যাঙ্কিং হালনাগাদ করা হয়। যেখানে শীর্ষ তিনে যথারীতি অবস্থান করছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি র‌্যাঙ্কিংওয়েস্ট ইন্ডিজপাকিস্তানবাংলাদেশমিরাজলিটনলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT