চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ০৫, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছে, খেলোয়াড়রা হাসিমুখে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

লম্বা সময় পর শ্রীলঙ্কায় তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টুয়েন্টি খেলতে আগামী শ্রীলঙ্কায় যাবে টিম টাইগার্স। এক মাসেরও বেশি সময় ধরে হতে চলা সিরিজের সূচি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

সোমবার এক বিবৃতিতে সিরিজের দিনক্ষণ জানায় তারা। আগামী ১৩ জুন সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে টিম টাইগার্স। টেস্ট দিয়ে ১৭ জুন শুরু হবে সিরিজ, ১৬ জুলাই টি-টুয়েন্টি দিয়ে সফর শেষ করবেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসরা।

২০১৭ সালের পর তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। সে বছরও দুটি টেস্ট ও দুটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলেছিল দুদল। যদিও ২০১৯ ও ২০২১ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করেছে বাংলাদেশ। ২০১৯ সালে তিন ওয়ানডে ও ২০২১ সালে দুটি টেস্ট খেলেছে দুদল। এছাড়া ২০২৩ সালের এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা সফর করেছিল টিম টাইগার্স।

আগামী ১৭ জুন গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট গড়াবে। ২৫ জুন কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে দুদল। একই শহরের প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ২ ও ৫ জুলাই সিরিজের প্রথম দুটি প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। ৮ জুলাই পাল্লেকেলেতে শেষ ওয়ানডে গড়াবে। তিনটি ম্যাচই দিবারাত্রির হবে।

পাল্লেকেলেতেই ১০ জুলাই প্রথম টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় টি-টুয়েন্টি খেলবে। ১৬ জুলাই কলম্বোয় ফিরে তৃতীয় টি-টুয়েন্টি বা সফরের শেষ ম্যাচ খেলবে দুদল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএলসিপূর্ণাঙ্গ সিরিজবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

একই সিরিজে অভিনয় করবেন রোনালদো ও অঁরি

জুলাই ২৮, ২০২৬

পাট কাটায় ব্যস্ত শরীয়তপুরের কৃষক

জুলাই ২৮, ২০২৬

বরখাস্ত মেজর মোজাফফরের গ্রেপ্তারের পর জিয়া হত্যাকাণ্ড বিচারের নানাদিক

জুলাই ২৮, ২০২৬

প্রণোদনা বঞ্চিত হচ্ছেন চাঁদপুরের হাইমচরে প্রকৃত প্রান্তিক কৃষক

জুলাই ২৮, ২০২৬

আধুনিক চিকিৎসায় এগিয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT