চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশাঙ্কার সেঞ্চুরি, দ্বিতীয় দিনে ৪৩ রানের লিড শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৮ অপরাহ্ণ ২৬, জুন ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটিং ধসের পর বল হাতেও আলো ছড়াতে পারেননি নাহিদ রানা ও তাইজুল ইসলামরা। গল টেস্টের প্রথম ইংনিসে সেঞ্চুরি করেছিলেন পাথুম নিশাঙ্কা। কলম্বোতে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির দেখা পেলেন। তাকে সঙ্গ দেয়া দিনেশ চান্দিমাল ১৭তম সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৯৩ রানে থেমেছেন। দুজনের ১৯৪ রানের জুটিতে ৪৩ রানের লিড আদায় করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে স্বাগতিক দল।

সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৭৯.৩ ওভারে ২৪৭ রানে থামে টিম টাইগার্স। জবাবে দ্বিতীয় দিনের খেলা শেষের আগে ৭৮ ওভারে ২ উইকেটে ২৯০ রান তুলেছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনে নিশাঙ্কা ১৪৬ রানে এবং প্রবাথ জয়সুরিয়া ৫ রানে শুরু করবেন।

দ্বিতীয় দিনে শুরুর দিকেই শান্তদের থামিয়ে ব্যাটে নামে শ্রীলঙ্কা। উদ্বোধনীতে ৮৮ রান আনেন লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা। মধ্যাহ্ন বিরতির পর উইকেট হারায় স্বাগতিকরা। উদারাকে ফেরান তাইজুল ইসলাম। ৬৫ বলে ৪০ রান করেন লঙ্কান ওপেনার।

Banglabid

নিশাঙ্কা ও চান্দিমাল টেনে নেন লঙ্কান ইনিংস। ৩১১ বলে ১৯৪ রানের জুটি গড়েন। ১৬৭ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন নিশাঙ্কা। ছিল ১২টি চারের মার। দলীয় ২৮২ রানের চান্দিমালের উইকেট হারায় লঙ্কানরা। নাঈম হাসানের বলে লিটন দাসের গ্লাভসবন্ধি হওয়ার আগে তিনি করেন ১৫৩ বলে ৯৩ রান, ছিল ১০টি চার ও একটি ছক্কার মার।

নাইটওয়াচম্যান প্রবাথ জয়সুরিয়াকে নিয়ে দিনের খেলা শেষ করেন নিশাঙ্কা।

৭১ ওভার ব্যাট করে ৮ উইকেটে ২২০ রান তুলে প্রথমদিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনে কেবল ৮.৩ ওভার ব্যাট করে ২৭ রান যোগ করতে পারে টিম টাইগার্স। দিনের শুরুতে ইবাদত হোসেন ফিরে যান। পরে তাইজুল আউট হলে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাইজুল ৬০ বলে ৩৩ রান করেন।

Reneta

প্রথম ইনিংসে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ রান আসে সাদমান ইসলামের থেকে। ৯৩ বলে ৪৬ রান করেন। মুশফিকুর রহিম ৭৫ বলে ৩৫, লিটন দাস ৫৬ বলে ৩৪, মেহেদী হাসান মিরাজ ৪২ বলে ৩১ এবং নাঈম হাসান ৫১ বলে ২৫ রান করেন।

লঙ্কানদের সোনাল দিনুশা ও আসিথা ফের্নান্দো তিনটি করে উইকেট নেন। বিশ্ব ফের্নান্দো নেন দুটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বো টেস্টতাইজুলনিশাঙ্কাবাংলাদেশ-শ্রীলঙ্কালিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT