চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমির স্বপ্ন ভুলে পাঁচ-ছয়ে বিশ্বকাপ শেষ করতে চান সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩০ অপরাহ্ন ২৪, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের আগে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। সাউথ আফ্রিকার বিপক্ষে বড় হারের পর সেই অবস্থান থেকে সরে আসলেন টাইগার্স অধিনায়ক সাকিব আল হাসান। টানা চার পরাজয়ের পর জানালেন, সেমিফাইনাল খেলতে না পারলেও পাঁচ-ছয়ে থেকে আসর শেষ করা লক্ষ্য তার।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বলেছেন, ‘আমরা ৩৫ ওভার পর্যন্ত ভালো বল করেছিলাম, কয়েকটি উইকেটও নিয়ে পাঁচ করে রান দিচ্ছিলাম। সেখান থেকে আমাদের ছিটকে দেন কুইন্টন ডি কক। সে অসাধারণ ব্যাট করেছে, ভালোভাবে শেষ করেছেন হেইনরিখ ক্লাসেন। এ ধরণের মাঠে এমন হতেই পারে।’

‘মুশফিক এবং মাহমুদুল্লাহর আগে ব্যাটিং অর্ডার নিয়ে দেয়া নিয়ে কথা হয়েছিল। সেরা পাঁচ যারা স্কোর করছে না তাদের আরও বেশি স্কোর করতে হবে এবং তারপরে আমরা তাদের থেকে আরও বেশি করতে পারব।

পাঁচ ম্যাচের শেষের পর আসরে সেমির দৌড়ে এগিয়ে থাকা দলগুলো নিয়ে বলেছেন, ‘এই মুহূর্তে ভারত, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হওয়ার মত দল। কিন্তু যেকোনও কিছু হতে পারে, এখনও অনেকটা বাকি আসর শেষ হতে। তবে আমাদের অনেক কিছু শিখতে হবে এবং অনেক খেলতে হবে। আমরা যদি সেমিফাইনাল না খেলতে পারি, তখন পাঁচ বা ছয় নাম্বার দল হিসেবে শেষ করতে চাই। আমরা এখনও অনেক কিছু করতে পারি, আশা করছি সামনের ম্যাচে আরও ভালোভাবে ফিরে আসব।’

টানা চার ম্যাচ হেরে সেমিফাইনালের আশা প্রায় শেষ। মাহমুদুল্লাহ রিয়াদের বীরত্বগাঁথা সেঞ্চুরিতে প্রোটিয়াদের বিপক্ষে হারের ব্যবধান কমিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দলের অবস্থান এখন পয়েন্ট টেবিলের তলানিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডক্লাসেনডি ককবাংলাদেশমার্করামমাহমুদুল্লাহলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

কবরীকে হারানোর ৫ বছর

এপ্রিল ১৭, ২০২৬

স্বাধীনতা পদক দর্শকদের উৎসর্গ করে যা বললেন হানিফ সংকেত

এপ্রিল ১৬, ২০২৬

কাপ্তাই হ্রদে নৌকাডুবির কবল থেকে ১১ নারী-শিশুকে উদ্ধার করল সেনাবাহিনী

এপ্রিল ১৬, ২০২৬

আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন, কমপ্লেক্সে যা থাকছে

এপ্রিল ১৬, ২০২৬

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ

এপ্রিল ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT