চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আকবরের সেঞ্চুরির পরও হেরেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ১৪, মে ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকা ইমাজিং দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে হেরে গেছে বাংলাদেশ ইমার্জিং দল। অধিনায়ক আকবর আলী সেঞ্চুরিসহ ১৩১ রান করেছিলেন। তবে তার এ ঝড়ো ইনিংসও ঠেকাতে পারেনি বাংলাদেশের হার, স্বাগতিকেরা হেরেছে ১০ রানে। 

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে সাউথ আফ্রিকা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান সংগ্রহ করে সফরকারী দল। জবাবে দিতে নেমে ৪৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৩২২ রানে থামে বাংলাদেশ ইমার্জিং দল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু না হলেও ফিফটি তুলে নেন ওপেনার জিশান আলম। তার সাথে যোগ দিয়ে সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক আকবর আলী। তার ১১০ বলে ১৩১ রানের ঝড়ো ইনিংসে জয়ের পথেই ছিল বাংলাদেশ।

তবে শেষ দিতে আকবরের আউটে পথ হারায় বাংলাদেশ, ৩২২ রানে অলআউট হয়। ৩৪ বলে ফিফটি পেয়েছিলেন জিশান। আরিফুল ইসলাম ৫৯ বলে ৩৫ রানের ইনিংস খেলেন।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন আফ্রিকার দুই ওপেনার। সাউথ আফ্রিকার ফরেস্টের সর্বোচ্চ ৯৬ রান করেন। ৯১ রান করেন কনোর বয়েড। এন্ডেল চার্লেস করেন ৫৫ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি করে উইকেট সংগ্রহ করেন মারুফ মৃধা, রিপন মন্ডল এবং মাহফুজুর রহমান রাব্বি।

বাংলাদেশের এ হারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তৃতীয় ও শেষ ওয়ানডেতে হবে শিরোপার ফয়সালা। প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরবকনোরবাংলাদেশরাজশাহীলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

বর্ণবাদী ইশারার অভিযোগে বিশ্বকাপে ভিএআর কর্মকর্তাকে অপসারণের দাবি

জুন ১৫, ২০২৬

নতুন হিজরি বছরে নতুন কিসওয়ায় সজ্জিত হবে পবিত্র কাবা

জুন ১৫, ২০২৬

অরিজিতের পথে হাঁটছেন প্রীতম

জুন ১৫, ২০২৬

মেসিদের ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ১৩ হাজার আর্জেন্টাইন

জুন ১৫, ২০২৬

প্রথম ম্যাচের আগে ‘ফ্লাইট জটিলতায়’ উরুগুয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT