প্রবাস সংবাদ

সৌদি আরবের সাথে বাংলাদেশের হজ চুক্তি সোমবার

হজযাত্রীদের ভিড়ে সৌদি আরবের মক্কা মসজিদে জমায়েত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের মক্কা মসজিদে হজের জন্য হাজার হাজার মুসল্লির ভিড়, আকাশে মেঘ, বিভিন্ন রঙের ছাতা ও মানুষজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনা পরবর্তী সবচেয়ে বড় হজের আয়োজন করতে যাচ্ছে সৌদি সরকার। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এ বছর কমপক্ষে ৩০ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করবেন।

দেশটি আশা করছে এ বছর বহির্বিশ্ব থেকে কমপক্ষে ২০ লাখ মুসলমান হজে অংশ নিবেন, এছাড়া স্থানীয় পর্যায়ে ১০ লাখের মতো মুসলমান হজে অংশ নিবেন।

স্থানীয়দের এ বছর হজে অংশ নেয়ার জন্য ইতিমধ্যে অনলাইনে নিবন্ধনের আবেদন গ্রহণ করা হচ্ছে, আগামীকাল সোমবার সৌদি আরবের বন্দর নগরী জেদ্দায় তিন দিনব্যাপী উদ্বোধন করা হবে।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১২৮ জন হজ পালন করার কথা রয়েছে, এ বছরের হজ চুক্তি সম্পাদন করার জন্য বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ইতিমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। আগামীকাল সৌদি হজ ও ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক দিন ফাওজান আল রাবিহা এর সাথে দ্বিপক্ষীয় এই চুক্তি সম্পাদনের কথা রয়েছে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক বিভিন্ন সমস্যার কারণে এবছর হজের খরচ বাড়তে পারে বলে জানা গেছে, বিশেষ করে সৌদি আরবে ভ্যাট পরিবর্তন, হোটেল, পরিবহন ও সরকারিভাবেও খরচ বৃদ্ধি পাবে বলে আবাস পাওয়া গেছে।

বিষয়:সৌদি বাংলাদেশ হজ চুক্তিহজ চুক্তি
প্রতিবেদক

এম ওয়াই আলাউদ্দীন

প্রতিনিধি, সৌদি আরব

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…