প্রবাস সংবাদ

বাংলাদেশ-সৌদি আরবের হজ চুক্তি সম্পন্ন

বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিনিধিরা হজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও সৌদি আরবের প্রতিনিধিরা হজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সাথে সৌদি আরবের আনুষ্ঠানিক হজ চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে এবছর এক লাখ সাতাশ হাজার একশ আটানব্বই জন হজ পালন করতে পারবেন।

জেদ্দায় আজ স্থানীয় সময় সকাল ৯টায় দুই দেশের মন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে চুক্তি সাক্ষর হয়। চুক্তিতে সাক্ষর করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং সৌদি সরকারের ওমরা ও হজ মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাওজান আল রাবিহা।

বৈঠকে হজের খরচ ও অন্যান্য বিষয়ে আলোচনা না হলেও সূত্র জানিয়েছে এবছর হজ পালনে খরচ বাড়তে পারে বিশেষ করে করোনা পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, তেলের মূল্য বৃদ্ধি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, হোটেল, পরিবহন, ভ্যাট প্রবর্তনের ফলে সরকারিভাবে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশী হাজীদের আধুনিক আবাসন পরিবহন ও অন্যান্য সুবিধা বৃদ্ধি ও হজের কোটা বাড়ানোর জন্য সৌদি সরকারের প্রতি আহবান জানান।

এসময় অন্যান্যের মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, বাংলাদেশ কনস্যুলেটর কনসাল জেনারেল নাজমুল হক, বাংলাদেশের বেসরকারি হজ এজেন্সি এসোসিয়েশন (হাব) এর সভাপতি শাহাদাত হোসেন তসলিম, কাউন্সিলর হজ জহিরুল হকসহ সৌদি ও বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়:সৌদি আরবহজহজ ২০২৩হজ চুক্তি
প্রতিবেদক

এম ওয়াই আলাউদ্দীন

প্রতিনিধি, সৌদি আরব

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…