চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-লিটন-হাসান নেই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তই অধিনায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই অধিনায়ক আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে চলা হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নাজমুল হোসেন শান্তকে নেতৃত্বে রেখে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ। দুঃসময়ে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের না থাকা অনুমিতই ছিল। ফর্মহীনতায় জায়গা পাননি উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস। তবে বিস্ময় হয়ে এসেছে টানা পারফর্ম করে চলা পেসার হাসান মাহামুদের বাদ পড়া।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। দেশটির তিন ভেন্যু এবং দুবাইয়ে (ভারতের ম্যাচ) হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। আইসিসিকে প্রতিযোগী দলগুলোর স্কোয়াড জমা দেয়ার শেষদিন নির্ধারিত আছে রোববার। জমা দেয়া দলে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগপর্যন্ত পরিবর্তনের সুযোগ আছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দল জার্সিতে তামিম ইকবালের ফেরা নিয়ে শুরু হয়েছিল আলোচনা। ফেরার বিষয়ে ভাবতে সময় নিয়েছিলেন বিসিবি থেকে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিয়ে ফেলেছেন বাঁহাতি ওপেনার। আলোচনায় ছিল সাকিব আল হাসানের নামও। দ্বিতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে ইতিবাচক ফল আসেনি তার, বোলিং নিষেধাজ্ঞায় আছেন অভিজ্ঞ অলরাউন্ডার। আর জাতীয় দল জার্সিতে তো ডাকই পাচ্ছেন না গতবছরের ভারত সিরিজের পর থেকে।

Banglabid

ওয়ানডেতে সবশেষ ৭ ইনিংসে দুঅঙ্কের ঘরে রান নেই লিটনের ব্যাটে। সবশেষ ফিফটি পেয়েছিলেন গত ২০২৩ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পুনেতে। পরে ১৪ ইনিংসে লিটনের বলার মতো ইনিংস বলতে বিশ্বকাপেই পাকিস্তানের বিপক্ষে ৪৫ রান। বিশ্বকাপে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের দুম্যাচে করেছিলেন ২৩ ও ৩৬। এরপর থেকে ওয়ানডেতে আলো ছড়াতে পারেননি তিনি।

লিটন বাদ পড়ায় দলে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলেও ছিলেন তিনি। তবে এখনও ওয়ানডে অভিষেক হয়নি ২২ বর্ষী টপঅর্ডার ব্যাটারের। চোটে চলতি বিপিএলে এখনও নামতে না পারা সৌম্য সরকারও আছেন দলে। চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক শান্ত, মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়।

টানা পারফর্ম করে ছন্দে থাকা পেসার হাসান মাহমুদের জায়গা হয়নি স্কোয়াডে। গত কিছুদিন গতির ঝড় তুলে সাড়া ফেলে দেয়া নাহিদ রানা প্রথমবার পা রাখবেন আইসিসির কোনো টুর্নামেন্টে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে অভিষেক হওয়া নাহিদ এপর্যন্ত ৩ ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট।

Reneta

পারিবারিক কারণে সবশেষ সিরিজে ছিলেন না মোস্তাফিজুর রহমান। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার। ক্যারিবীয় সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে শারজাহতে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন তিনি।

আসরে গ্রুপ এ-তে থাকা বাংলাদেশের তিন প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। শান্ত-মিরাজদের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে দুবাইয়ে। সেখান থেকে বাংলাদেশ যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে পরের দুটি ম্যাচ ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।

বাংলাদেশ দল: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫তামিমপাকিস্তানবাংলাদেশলিটনলিড স্পোর্টসশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT