চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষেও গোল চান ‘সুপারসাব’ মিরাজুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

আক্রমণাত্মক ফুটবল খেলেও প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করেও জালে বল জড়াতে পারছিল না বাংলাদেশের যুবারা। বারবারই লক্ষ্যভেদ করতে ব্যর্থ হচ্ছিল ফরোয়ার্ডরা। কোনো গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্কাস আলীর পরিবর্তে ফরোয়ার্ড মিরাজুল ইসলামকে খেলতে নামান কোচ হিসেবে প্রথমবার দায়িত্ব পাওয়া বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। ৭১ তম মিনিটে বহুল কাঙ্খিত লিড পায় বাংলাদেশ। শাহিন মিয়ার বাড়ানো বলে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন মিরাজুল। আর তাতেই তিনি বনে যান ‘সুপারসাব’।

সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক মিরাজুল ইসলাম স্বাভাবিকভাবেই গোল করে অবদান রাখতে পারায় বেশ আনন্দিত।

ম্যাচ শেষে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। রুমে ফেরার পর সবাই মেসেজ দিয়েছে। সবাই খুশি হয়েছে। আমি বাংলাদেশের মানুষের হাসি মুখ দেখতে চেয়েছিলাম, সেটা পেরেছি। ভারতের সঙ্গে এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। নিজেকে মেলে ধরার ব্যাপারে আশাবাদী মিরাজুল বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে বিরতির পর নেমেছি। ভারতের বিপক্ষে যদি আরও বেশি সময় খেলার সুযোগ পাই, সেরাটা দেয়ার চেষ্টা করব। আরও ভালো কিছু করার চেষ্টা করব।’

ভারতের সঙ্গে মাঠে নামার আগে দেশবাসীর কাছে অনুরোধ জানিয়ে মিরাজুল আরও বলেন, ‘দেশের মানুষের কাছে অবশ্যই কিছু বলার আছে। সামনে ভারতের বিপক্ষে ম্যাচ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভারতের বিপক্ষে ম্যাচটা জিততে পারি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভারতমিরাজুললিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশজুড়ে বৃষ্টির আভাস

পরবর্তী

টেলিকম খাতে ফাইভজি’র অগ্রগতিতে ভূমিকা রাখবে ক্লাউড সল্যুশন 

পরবর্তী

টেলিকম খাতে ফাইভজি’র অগ্রগতিতে ভূমিকা রাখবে ক্লাউড সল্যুশন 

পদ্মা সেতুর ওপর ফ্রি হেলিকপ্টার রাইড

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT