বাংলাদেশ

বাংলাদেশ রেলওয়ে রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ

দুটি সাংবাদিক একসাথে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি সাংবাদিক অফিসে দাঁড়িয়ে, পেশাগত কাজে ব্যস্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

রেলওয়ে বিটে কর্মরত সাংবাদিকদের অবাধ তথ্যপ্রবাহ ও সংবাদপ্রাপ্তির অধিকার সমুন্নত রাখতে বাংলাদেশ রেলওয়ে রিপোটার্স ফোরামের (বিআরআরএফ) আত্মপ্রকাশ ঘটেছে। 

মঙ্গলবার ২১ মার্চ দুপুরে রেলভবনে রেল বিটে কর্মরত সাংবাদিকরা এক বৈঠকে মিলিত হয়ে দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার এন রায় রাজাকে আহবায়ক ও আজকের পত্রিকার উবায়দুল্লাহ বাদলকে সদস্য সচিব করে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ রেলওয়ে রিপোটার্স ফোরামের ১৯ সদস্যবিশিষ্ট  আহ্বায়ক কমিটি গঠন করে।

কমিটিতে ইত্তেফাকের পিনাকি দাস গুপ্ত ও চ্যানেল ২৪-এর মাহফুজুর রহমানকে যুগ্ম আহবায়ক করা হয়। বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আরেফিন মাসুদকে যুগ্ম সদস্য সচিব পদে নির্বাচিত করা হয়।

একইসাথে প্রভাতীর খবরের কিশোর কুমার ও দৈনিক আনন্দ বাজারের মশিউর রহমান ও দৈনিক পূর্বাঞ্চলের আসাদুজ্জামান বিকুকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়।

আহবায়ক কমিটির নির্বাহী সদস্যবৃন্দ হলেন, নিজামুল হক বিপুল (ঢাকা প্রকাশ), আমিনুল হক ভুইয়া (একুশের সংবাদ.কম),  রফিকুল ইসলাম সবুজ ( সময়ের আলো), আদিত্য আরাফাত (ডিবিসি নিউজ) মো: রেজাউর রহিম ( ভোরের আকাশ) তারেক সিকদার (বৈশাখী টিভি)   মনিরুল মিল্লাত (৭১ টিভি),  কাজী মোবারক হোসেন (বিডি নিউজ ২৪ ডট কম), আক্তারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন)  ঝর্ণা রায় ( সারা বাংলা)  একলাছ হক (ইনকিলাব), আল হেলাল শুভ (বৈশাখী নিউজ)  নিশাত বিজয় ( বাংলা নিউজ ২৪) এবং সানমুন আহমেদ (দেশ রূপান্তর)।

কমিটি শিগগির একটি পূর্নাঙ্গ কমিটি নির্বাচন করবে।

বিষয়:আত্মপ্রকাশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…