চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদের আত্মপ্রকাশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ২৪, জুন ২০২৬
শিল্প সাহিত্য
A A

“শব্দে জাগরণ, কণ্ঠে বাংলাদেশ”—এই মূলমন্ত্র ধারণ করে দেশের আবৃত্তিশিল্পী, আবৃত্তি সংগঠন ও সংস্কৃতিকর্মীদের সমন্বয়ে আত্মপ্রকাশ করল একটি নতুন জাতীয় প্ল্যাটফর্ম বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদ।

বুধবার (২৪ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের নির্বাহী কমিটির আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্ট্যালিন এবং জাসাসের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জাকির হোসেন।

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে সভাপতি এবং কবি এনামুল হক জুয়েলকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনটির সদ্যবিদায়ী আহ্বায়ক আবৃত্তিশিল্পী নাসিম আহমেদ।

যৌথ ঘোষণায় নেতৃবৃন্দ বলেন, বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে আবৃত্তি একটি শক্তিশালী শিল্পমাধ্যম। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলনে কবিতা ও আবৃত্তি মানুষের চেতনা, সাহস ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

Reneta

তারা আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে অসংখ্য আবৃত্তিশিল্পী ও সংগঠন নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। এসব বিচ্ছিন্ন প্রচেষ্টাকে জাতীয় পর্যায়ে সমন্বিত করে আবৃত্তি শিল্পের উন্নয়ন, ভাষার শুদ্ধ চর্চা, সাহিত্যপ্রেম এবং সাংস্কৃতিক নেতৃত্ব বিকাশে কাজ করবে এই পরিষদ।

সংগঠনটি শিশু, কিশোর ও তরুণদের জন্য আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ, কর্মশালা, উৎসব এবং নেতৃত্ব বিকাশমূলক নানা কর্মসূচি গ্রহণের পরিকল্পনা করেছে। এর মধ্যে রয়েছে জাতীয় শিশু আবৃত্তি একাডেমি, শিশু আবৃত্তি অলিম্পিয়াড, বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবৃত্তি নেটওয়ার্ক, জাতীয় আবৃত্তি চ্যাম্পিয়নশিপ এবং ডিজিটাল আবৃত্তি উৎসব আয়োজন।

এছাড়া প্রবীণ আবৃত্তিশিল্পীদের অভিজ্ঞতা সংরক্ষণ ও সম্মান প্রদর্শনের লক্ষ্যে জাতীয় উপদেষ্টা পরিষদ গঠন, আজীবন সম্মাননা, ফেলোশিপ, ডিজিটাল আর্কাইভ এবং মেন্টরশিপ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদ দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পাশাপাশি প্রশিক্ষক তৈরির জাতীয় কর্মসূচি, গবেষণা, প্রকাশনা, ডিজিটাল লাইব্রেরি এবং সনদায়ন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করে আন্তর্জাতিক কবিতা উৎসব, অনলাইন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ দেশের সকল আবৃত্তিশিল্পী, সংগঠন, কবি, সাহিত্যিক, শিক্ষক, গবেষক, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী এবং সংস্কৃতিপ্রেমী নাগরিকদের এই জাতীয় উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মপ্রকাশআবৃত্তি সংগঠনবাংলাদেশ জাতীয় আবৃত্তি পরিষদশব্দে জাগরণ কণ্ঠে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

জুন ২৭, ২০২৬

পথশিশু ও রিকশাচালকসহ দুঃস্থদের জন্য গুলশান সোসাইটির ফল উৎসব

জুন ২৭, ২০২৬

চীন মালয়েশিয়া সফরের সব অর্জন বাংলাদেশের জনগণের: প্রধানমন্ত্রী

জুন ২৭, ২০২৬

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের ৭ম আসরের নিবন্ধন শুরু

জুন ২৭, ২০২৬

জর্ডান পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ হচ্ছে স্কালোনির

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT