চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরদের ব্যাটিংয়ে পাঠালেন শান্ত, বাংলাদেশের একাদশে যারা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় সকাল-দুপুর পেরিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা পর বাংলাদেশ সময় বিকেল ৩টায় টস হল। রাওয়ালপিন্ডিতে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম টেস্টের প্রথম দিনে ৪৮ ওভার খেলা হবে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে হবে চা বিরতি। শেষ সেশনের শুরু হবে বিকেল ৫.৪০ মিনিটে। খেলা চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। নির্ধারিত ওভার শেষ করার জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বাড়ানো যাবে।

রাওয়ালপিন্ডিতে বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টায় টেস্টের লড়াইয়ে নামার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তানের। দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

সিরিজ শুরুর আগে থেকেই রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে ছিল শঙ্কা। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে। যার মানে, টেস্টের পাঁচ দিনই বৃষ্টি বাগড়া দিতে পারে।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেস্ট চ্যাম্পিয়নশিপপাকিস্তানবাংলাদেশবাংলাদেশ-পাকিস্তান টসরাওয়ালপিন্ডি টেস্টলিড স্পোর্টসশান মাসুদশান্তসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে নির্বাচিত এ এইচ এম বজলুর রহমান

মে ২২, ২০২৬

চোখধাঁধানো নকশায় নির্মিত রামগতির আস-সালাম মসজিদ

মে ২২, ২০২৬

পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নব নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠক

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT