চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-পাকিস্তান: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ২০, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

সাড়ে তিন বছর পর আবারও মিরপুরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান। লিটন দাসদের সামনে সুযোগ প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ের। তিন ম্যাচের সিরিজ শুরুর আগে দেখে নেয়া যাক দুদলের মুখোমুখি পরিসংখ্যানের খতিয়ান।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার লিটন দাসের সঙ্গে লড়াইয়ে নামবে সালমান আলি আঘার দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পাকিস্তানের চেয়ে বেশ পিছিয়ে টিম টাইগার্স। ২২ বারের দেখায় জয়ের পাল্লা ভারী সফরকারীদের। কেবল তিন জয় পেয়েছে লাল-সবুজ দল, এর মধ্যে দুটি মিরপুরে।

তিন জয়ের মধ্যে প্রথমটি ২০১৫ সালে বাংলাদেশ সফরে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টিতে এবং অন্যটি ২০১৬ সালের এশিয়া কাপে। পাকিস্তানের বিপক্ষে এ ফরম্যাটে বাংলাদেশের আরেকটি জয় ২০২৩ সালে হাংঝোতে এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে। ওই আসরে অবশ্য উভয় দলই দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল।

বাংলাদেশে সাতটি টি-টুয়েন্টি খেলেছে পাকিস্তান। সবশেষ ২০২১ সালে তিন ম্যাচের সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করেছিল তারা। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স দেখাচ্ছে আশার আলো। শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর পাকিস্তানকে অতিথ্য দিচ্ছে বাংলাদেশ।

অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টি সিরিজের আগে পাকিস্তানও ছিল হারের বৃত্তে। নিউজিল্যান্ড সফরে সিরিজ হেরেছিল ৪-১ ব্যবধানে। সাউথ আফ্রিকাতেও সঙ্গী হয়েছিল ২-০ ব্যবধানের হার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজপাকিস্তানবাংলাদেশমিরপুরলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের মারা গেছেন

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

এপেক্স ফুটওয়্যারের কারখানা পরিদর্শন করল ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

মে ২৩, ২০২৬

কবে আসছে নুসরাত ফারিয়ার নতুন গান?

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণচেষ্টায় মাদ্রাসার প্রধান শিক্ষককে গণপিটুনির পর পুলিশে দিল জনগণ

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠিক সুযোগ পেলে বাংলাদেশও সেমিকন্ডাক্টরে বৈশ্বিক শক্তি হতে পারে: এনায়েতুর রহমান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT