চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে ১৩৫ রানে আটকে ব্যাটারদের দিকে তাকিয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ দল

বাংলাদেশ দল

সুপার ফোরে বাঁচামরার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন রিশাদ-তাসকিনরা। তবে মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নাওয়াজের ব্যাটে লড়াইয়ের পূঁজি পেয়েছে সালমান আগার দল। ফাইনালে খেলতে বাংলাদেশকে করতে হবে ১৩৬ রান। 

বৃহস্পতিবার আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করেছে পাকিস্তান।

পাকিস্তানকে ব্যাটে পাঠিয়ে শুরু থেকে চেপে ধরে টাইগার বোলাররা। প্রথম ওভারেই সাফল্য পায় বাংলাদেশ। ৪ রানে সাহিবজাদা ফারহানকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ, ক্যাচ তুলে দেন রিশাদ হোসেন হাতে। ৪ বলে ৪ করে ফিরেন তিনি। এ উইকেট নিয়ে তাসকিন টি-টুয়েন্টিতে তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছান। তার আগে এই কীর্তি গড়েছেন সাকিব ও মোস্তাফিজ

১০০তম উইকেটের উদযাপন তাসকিনের

৫ রানে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। সাইম আইয়ুবকে রিশাদের ক্যাচ বানিয়ে ফেরান মেহেদী হাসান। কোন রান না করেই ফিরেন তিনি। ২৯ রানে তৃতীয় উইকেট তুলে নেয় বাংলাদেশ। ২০ বলে ১৩ করে রিশাদের শিকার হন ফখর জামান। দলীয় ৩৩ রানে হুসাইন তালাতকে দ্বিতীয় শিকার বানান রিশাদ। ৭ বলে ৩ রান করেন তালাত।

৪৯ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। মোস্তাফিজের শিকার হন সালমান। ২৩ বলে ১৯ রান করেন। ৭১ রানে শাহিন শাহ আফ্রিদিকে ফেরান তাসকিন। তিনবার জীবন পেয়ে চতুর্থবার জাকেরের গ্লাভসে ধরা পড়েন। ১৩ বলে ১৯ রান করেন।

সপ্তম উইকেটে মোহাম্মদ হারিস এবং মোহাম্মদ নাওয়াজের ২৪ বলে ৩৮ রানের জুটি গড়েন। ১০৯ রানে ফিরতি ক্যাচে হারিসকে ফেরান মেহেদী। ২ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩১ রান করেন। ১২০ রানে নাওয়াজকে নিজের তৃতীয় শিকার বানান তাসকিন। ১ চার ও ২ ছক্কায় ১৫ বলে ২৫ রান করেন। পরে ফাহিম আশরাফ ও হারিস রউফ মিলে ইনিংস শেষ করেন। ফাহিম ১৪ এবং হারিস ৩ রানে অপরাজিত থাকেন।

Reneta

বাংলাদেশ বোলারদের মধ্যে তিন উইকেট নেন তাসকিন। রিশাদ এবং মেহেদী দুটি করে উইকেট নেন। মোস্তাফিজ নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এশিয়া কাপ-২০২৫টি-টুয়েন্টিতাসকিনদুবাইপাকিস্তানবাংলাদেশলিটনশাহিনসালমানসুপার ফোর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

এপ্রিল ২, ২০২৬

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT