ফাইনালের টিকিট কাটতে পাকিস্তানকে চ্যালেঞ্জিং লক্ষ্যই দিল বাংলাদেশ
এশিয়ান গেমস ছেলেদের ক্রিকেট

এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টে সেমিফাইনালে পাকিস্তানের সামনে ভালো লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভারে কেটে ১৩ ওভার করে গড়াচ্ছে খেলা। ফাইনালের টিকিট কাটতে পাকিস্তানের সামনে ১১২ রানের লক্ষ্য দিয়েছে টিম টাইগার্স।
জাপানের কোরোগি স্পোর্টস পার্ক মাঠে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের অনেক পরে ম্যাচ গড়ায়। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সাহিবজাদা ফারহান। ১৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১১ রান করে বাংলাদেশ, রানরেট ৮.৪৭।
ব্যাটে নেমে লিটন ১৭ বলে ১৯, তাওহীদ হৃদয় ২৫ বলে ৪২ এবং মোসাদ্দেক হোসেন ১৬ বলে ১১ রান করেন। আর কোন ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি।
পাকিস্তানের হয়ে সুফিয়ান মুকিব ৩টি এবং আরাফাত মিনহাস ২টি করে উইকেট নেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






