আবারও প্রথম ওভারে বল হাতে নিলেও শেখ মেহেদী হাসান উইকেটের দেখা পাননি। দ্বিতীয় ওভারে বাংলাদেশকে ঠিকই ব্রেক থ্রু এনে দেন শরিফুল ইসলাম। ২ রানে সাজঘরে ফিরে যান কিউই ওপেনার ফিন অ্যালেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের সংগ্রহ ৬ ওভারে ১ উইকেটে ৫৪ রান। মারমুখী ব্যাটিংয়ে টিম সেইফার্ট ১৯ বলে ৬ চার ও এক ছক্কায় ৪২ ও ড্যারিল মিচেল ১২ বলে এক চারে ১০ রানে ক্রিজে আছেন।
শেখ মেহেদী প্রথম ওভারে খরচ করেন ৯ রান। শরিফুল নিজের দ্বিতীয় বলেই উইকেটের দেখা পান। অফস্টাম্পের বাইরের লেন্থ বলে শট নেন অ্যালেন। এক্সট্রা কভারে রিশাদ হোসেন বল তালুবন্দি করেন।








