চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়িয়ে জিতল ‘বৃষ্টি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটি জিতে এগিয়ে থাকা বাংলাদেশ শুক্রবার নেমেছিল সিরিজ জয়ে চোখ রেখে। আগে বোলিং বেছে নিয়ে লড়াইয়েই ছিল নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসের মাঝপথে বাগড়া দেয় বৃষ্টি। পরে আর খেলা গড়ায়নি। বাংলাদেশের সিরিজ জয়ের অপেক্ষা বাড়িয়ে জিতে গেছে ‘বৃষ্টি’, মাউন্ট মঙ্গানুইতে দ্বিতীয় ম্যাচটি গেছে পরিত্যক্তর খাতায়।

কিউই মাটিতে যেকোনো ফরম্যাটে সিরিজ জয়ের সুযোগ অবশ্য এখনও থাকছে টিম টাইগার্সের। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি এই ভেন্যুতেই, ৩১ ডিসেম্বর। শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে।

শুক্রবার নিউজিল্যান্ডে প্রথম সিরিজ জয়ে চোখ রেখে মাঠে নেমে ভারী বৃষ্টির কবলে পড়ে বাংলাদেশ। পরিস্থিতি এমন হয়, আবারও খেলা গড়ালে আর পূর্ণ ওভারের ম্যাচ হতো না। বৃষ্টিতে লম্বা সময় বন্ধ থাকা ম্যাচের দৈর্ঘ্য কমে যেত অবধারিতভাবে। যদি খেলা আবারও গড়াত ওভার কেটে, তাতে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়াতে পারত ৫ ওভারে ৪৬ কিংবা ১০ ওভারে ৮৫ রান। ততদূর আর খেলা গড়ালই না।

৩টা ২৮ মিনিট পর্যন্ত সময় ছিল খেলা গড়ানোর। তার আধাঘণ্টার কিছু আগেই মাঠ পর্যবেক্ষণ করে আম্পায়াররা খেলা বাতিল ঘোষণা করে দেন।

মাউন্ট মঙ্গানুইতে শুক্রবার টসে জিতে আগে কিউইদের ব্যাটে পাঠিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। পরে ১১তম ওভার শেষে বৃষ্টিতে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টুয়েন্টি।

ম্যাচের দ্বিতীয় ওভারে আঘাত হেনেছিলেন শরিফুল ইসলাম। ২ রান করা ফিন অ্যালেনকে ফেরান বাঁহাতি পেসার। ৯ রানে ভাঙে স্বাগতিকদের ওপেনিং জুটি।

Reneta

শরিফুল দ্রুত উইকেট তুলে নিলেও টিম সেইফার্ট ছিলেন মারমুখী। ২৩ বলে ৪৩ করা সেইফার্টকে অষ্টম ওভারে তানজিম হাসান সাকিব ফেরালে নিউজিল্যান্ডের রানের চাকায় কিছুটা লাগাম টানতে পারে বাংলাদেশ।

১০তম ওভার করতে আসা মোস্তাফিজের প্রথম বলে ড্যারিল মিচেলকে আউটের সুযোগ এসেছিল। আফিফ হোসেন সেটি নষ্ট করেন, অবশ্য কঠিন ছিল সুযোগটা। ওই ওভারের পঞ্চম বলে মিচেলের দেয়া দ্বিতীয় সুযোগটি রিশাদ হোসেন কাজে লাগাতে পারেননি।

বৃষ্টিতে ম্যাচ বন্ধের আগে ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান সংগ্রহ ছিল স্বাগতিক দল। কিউই দুই ব্যাটার ড্যারিল মিচেল ২৪ বলে এক চারে ১৮ এবং গ্লেন ফিলিপস ১৪ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টিম টাইগার্সতানজিম সাকিবনিউজিল্যান্ডবাংলাদেশবাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টিবৃষ্টিমাউন্ট মঙ্গানুইলিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশটা আমাদের সব বয়সের

মে ২২, ২০২৬

গার্দিওলার নামে স্ট্যান্ড ও ভাস্কর্য বানাবে ম্যানসিটি

মে ২২, ২০২৬

ম্যান্ডালোরিয়ান ও গ্রোগুর নতুন মিশন!

মে ২২, ২০২৬

ঈদে কোটি ভিউ জুটির ‘মীমাংসা’!

মে ২২, ২০২৬

পঞ্চগড়ে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভালের পর্দা উঠলো

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT