চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের খেলা দেখে শিখেছে নিউজিল্যান্ড, বলছেন সোধি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটাররা উল্লাসে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শুরুতে নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মিরপুরে দ্বিতীয় ও সিরিজের শেষ টেস্টের আগে অভিজ্ঞদের কাছে পারফর্ম চাইলেন লেগ স্পিনার ঈশ সোধি। কিউই তারকা বলেছেন, মিরপুরে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখতে। বললেন, নিউজিল্যান্ড শিখেছে সিলেটে বাংলাদেশের খেলা দেখে।

হারের পর কিউই অধিনায়ক টিম সাউদি বলেছিলেন, তারা ঠিকঠাক জায়গায় বল করতে পারেননি। তবে সিলেট টেস্টে সবশেষ ব্যাটার হিসেবে আউট হওয়া সোধির মতে, এ আবহাওয়ায় খেলার জন্য স্বাগতিকদের থেকে তারা একটি পরিকল্পনা পেয়েছেন।

‘হোক সেটা সাফল্য বা ক্ষতি, গত একদশকে নিউজিল্যান্ড ক্রিকেট এধরনের বিষয়গুলোকে খুব দ্রুত কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। যদিও সেই সামর্থ্যের পরীক্ষা হতে চলেছে। ক্ষতির মুখ থেকে ফিরে আসা সবসময় কঠিন। কিন্তু আমাদের যেসব অভিজ্ঞরা আছেন, তাদের মাধ্যমে আমরা ফিরে আসবো। আমরা জানি পরবর্তী ম্যাচে কীভাবে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করব। আশা করছি, সত্যিই আমরা তেমন করতে পাবর এবং পরের ম্যাচে ফিরে আসবো।’

Banglabid

‘সিলেটে প্রথম টেস্ট হারার পর ফিরে আসা কঠিন, কিন্তু আমার যেমন মনে হচ্ছে টেস্ট যেভাবে আগাচ্ছে তাতে আমরা একটি ছন্দ খুঁজে পাবো। অবশ্যই, সম্প্রতি আমি টেস্টে খেলিনি, এমন পরিবেশে খেলাটাও বেশ কঠিন। যেভাবে বাংলাদেশ খেলেছে, অবশ্যই আমাদের থেকে ভালো। কিন্তু তাদের খেলা আমাদের একটি প্রতিচিত্র দিয়েছে কীভাবে এখানে সাফল্য পাওয়া যায়।’

প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের ৮৬, পরের ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, দুই ইনিংসেই তাইজুলের ঘূর্ণিজাদু এনে দিয়েছিল অবিস্মরণীয় জয়। প্রথম ইনিংসের ৩১০ পেরিয়ে গেলেও পরের ইনিংসে ৩৩২ রানের লক্ষ্য অতিক্রম করতে পারেনি নিউজিল্যান্ড।

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ গজে ভূমিকম্প হয়ে উঠেছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ম্যাচে ১০ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছেন কিউইদের, ১৫০ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টিম টাইগার্স।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটেস্ট চ্যাম্পিয়নশিপতাইজুলনিউজিল্যান্ডবাংলাদেশমিরপুরলিড স্পোর্টসসাউদিসিলেটসোধি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিলিস্তিনে হত্যাযজ্ঞের নীরব দর্শকরা মানবাধিকার নিয়ে কথা বলার নৈতিকতা হারিয়েছে: তথ্যমন্ত্রী

পরবর্তী

‘সিংহাম-৩’ এর সেটে দুর্ঘটনায় আহত অজয়

পরবর্তী
অজয় এর ছবি, সিংহাম-৩ এর সেটে আহত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সিংহাম-৩’ এর সেটে দুর্ঘটনায় আহত অজয়

বরিশালে নৌকার প্রার্থী শাম্মী আহমেদসহ ১০ প্রার্থীর মনোনয়ন বাতিলের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে নৌকার প্রার্থী শাম্মী আহমেদসহ ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল

সর্বশেষ

ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: বিএনপির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনের আগে যা জানিয়েছেন মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT