চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ বাঁচাতে ভোরে মাঠে নামছে টিম টাইগার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার উইকেট উদযাপন করছেন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদা বল আর রঙিন পোশাকের ফরম্যাটে এখনও নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারাতে পারেনি বাংলাদেশ। কিউইরা বাংলাদেশে আসলে সে সিরিজের চিত্রটা অবশ্য ভিন্ন হয়। এখন পর্যন্ত তাসমানপাড়ের দেশটিতে ১৬টি ওয়ানডে খেললেও সাফল্যের মুকুটে কোনো পালক যোগ হয়নি। তবে ভোরে কিউইদের বিপক্ষে সিরিজ বাঁচাতে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

বুধবার নেলসনের স্যাক্সটন ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ সময় ভোর চারটায় গড়াবে মাঠের লড়াই।

দ্বিতীয় ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ মাধ্যমে কথা বলেছিলেন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। পরিবর্তনের স্পষ্ট কোনো বার্তা ছাড়াই বেশি রান করে জমজমাট লড়াইয়ের কথা জানিয়ে এ লঙ্কান বলেছেন, ‘এই উইকেট ভালো মনে হচ্ছে। আমরা গতবার ২০১৭ সালে এখানে দুটি ম্যাচ খেলেছিলাম এবং ২০১৫ বিশ্বকাপেও খেলেছি, আমার মনে আছে। উইকেট ভালো ছিল, ভালো আউটফিল্ড, আশা করছি অনেক রান হবে।’

Banglabid

প্রথম ওয়ানডেতে দারুণ বল করেন বোলাররা। পাওয়ার প্লেতে কিউই টপঅর্ডারের সেরা দুই ব্যাটারকে তুলে নেন বাংলাদেশের বোলাররা। ফিল্ডারদের ব্যর্থতায় টপঅর্ডারে রান পাওয়া টম ল্যাথামকে আউট করতে পারেনি। তার ৯২ এবং উইল ইয়ংয়ের অপরাজিত ১০৫ রানের উপর ভিত্তি করে ২৪৪ রান লক্ষ্য দিলেও আশানুরুপ ব্যাট করতে পারেনি লিটন-শান্তরা।

দলের সর্বোচ্চ ৪৩ রান আসে এনামুল হক বিজয়ের থেকে। দ্বিতীয় সর্বোচ্চটি আসে অলরাউন্ডার আফিফ হোসেনের থেকে। বাঁহাতি এ ব্যাটার করেন ৩৮ রান। এছাড়া তাওহীদ হৃদয় ৩৩ এবং মেহেদী মিরাজ ২৮ রান করলে ২০০তে গিয়ে থামে টাইগাররা। ভোরে বোলারদের সাথে ব্যাটাররা ঠিকঠাক কাজ করতে পারলে ইতিহাসের দেখা পেয়েও যেতে পারে বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়ংকিউইনিউজিল্যান্ডনেলসনবাংলাদেশলিটনলিড স্পোর্টসল্যাথামশান্তহাথুরু
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT