চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভবিষ্যৎ ক্রিকেটারদের খুঁজবেন নিউজিল্যান্ড কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড কোচ বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সিরিজে তরুণ খেলোয়াড়দের রেখেই দল ঘোষণা করেছে স্বাগতিক দলটি। রয়েছেন আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা তিন ক্রিকেটারও। টাইগারদের বিপক্ষে সিরিজকে কিউইদের ভবিষ্যত ক্রিকেটার খুঁজে পাওয়ার সুযোগ হিসেবে দেখছেন কিউই কোচ গ্যারি স্টেড। ।

রোববার ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় ভোর চারটায় গড়াবে ম্যাচ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন কিউই কোচ।

গত কয়েকমাস ধরেই টানা খেলে যাচ্ছে নিউজিল্যান্ড। এই সিরিজে নিয়মিত ক্রিকেটারদের মধ্যে কয়েকজনকে বিশ্রামে রেখেই দল ঘোষণা করেছে তারা। কিউই কোচ বলেছেন, ‘যাদের বিশ্রাম দেয়া হয়েছে তারা দীর্ঘ সময়ের জন্য দূরে রয়েছেন। আপনি যদি পিছনে ফিরে তাকান, তিন থেকে চার মাস পর্যন্ত তাদের ফেরার পথ নেই। তাই আমাদের জন্য, সিরিজ খেলা, দলের ভারসাম্য খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।’

‘এটি একটি আইসিসি চক্রেরও সূচনা। সাউথ আফ্রিকায় হতে যাওয়া ২০২৭ বিশ্বকাপের জন্যও এটি প্রস্তুতি নেয়ার সময়। এই সিরিজের পর ৯-১০ মাস আমরা আর কোনো ওয়ানডে খেলব না। কাজেই ভবিষ্যতের জন্য কিছু সম্ভাবনাময় মুখ খুঁজে বের করার এটা ভালো একটা সুযোগ।’

বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেই নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। বিশ্রাম দেয়া হয়েছে টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, গ্লেন ফিলিপস ও ডেভন কনওয়েকে। চোটের কারণে দলের বাইরে আছেন মাইকেল ব্রেসওয়েল, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, জেমস নিশাম।

নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। তার নেতৃত্বে প্রথমবার দেখা নিউজিল্যান্ডের জার্সিতে যেতে পারে অলরাউন্ডার জশ ক্লার্কসন, ফাস্ট বোলার উইল ও’রুর্ক ও লেগ স্পিনার আদিত্য অশোককে। একইসঙ্গে নিউজিল্যান্ডের হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি খেলা বেন সিয়ার্সের জন্যও খুলে যেতে পারে ওয়ানডে অভিষেকের দরজা।

নতুন আসা খেলোয়াড়দের নিয়ে গ্যারি স্টেড ঠিক কতখানি উচ্ছ্বসিত তা টের পাওয়া গেছে সংবাদ সম্মেলনে। বলেছেন, ‘দলের দক্ষতা ও সামর্থ্যে তারা যা যোগ করতে যাচ্ছে, সেটা সত্যিই রোমাঞ্চকর। আন্তর্জাতিক পর্যায়ে নতুন এবং অনভিজ্ঞরা এলে সেটা দলের মধ্যেও বাড়তি উদ্দীপনা সৃষ্টি করে। সেটা দেখা সব সময়ই চমৎকার।’

ট্যাগ: ওয়ানডে সিরিজগ্যারি স্টেডনিউজিল্যান্ডবাংলাদেশলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুর্শিদা-ঝলকে দলীয় সংগ্রহের রেকর্ড বাংলাদেশের

পরবর্তী

মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবিতে ২ জনের মৃত্যু

পরবর্তী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশদ্বার, মুন্সিগঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবিতে ২ জনের মৃত্যু

ছাত্রলীগের মধ্যে মারামারি, বিজয় দিবসের খাবার বিতরণ নিয়ে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজয় দিবসের খাবার বন্টন নিয়ে মারামারিতে জড়ালো ছাত্রলীগ

সর্বশেষ

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬

দ্রোহ-প্রেম-সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT