চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নাহিদ শুধু বাংলাদেশের না বিশ্ব ক্রিকেটেরই অ্যাসেট’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড সিরিজজুড়ে অসাধারণ বোলিং করেছেন নাহিদ রানা। সাড়ে চারের কম ইকোনমিতে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন টাইগার পেসার। কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর নাহিদের প্রশংসা করতে ভুললেন না মেহেদী হাসান মিরাজ। টাইগার অধিনায়কের মতে, নাহিদ কেবল বাংলাদেশেরই নয়, বিশ্ব ক্রিকেটেরই অ্যাসেট।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫৫ রানে জয় পায় বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন মিরাজ। সেখানে জানালেন, নাহিদের যত্ন নেয়ার কথা।

মিরাজ বলেন, ‘নাহিদ রানা আমাদের দেশেরই নাম ও বিশ্ব ক্রিকেটের জন্য একটা অনেক বড় অ্যাসেট। আমরা সবাই অবশ্যই চেষ্টা করব ওকে যত্ন করার জন্য। ও যেভাবে মেইনটেইন করছে এটা আসলে একটা দলের জন্য অনেক অনেক অ্যাডভান্টেজ। শেষ দুটা সিরিজ যেভাবে বোলিং করেছে, একটা ভালো মোমেন্টাম নিয়ে আসে দলের জন্য। আমার মনে হয়, ও যেভাবে বল করছে এটা কন্টিনিউ করতে পারলে বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক ম্যাচ জিততে পারবে।’

‘দেখেন আমরা তো অবশ্যই ওকে অনেক দেখভাল করব এবং এটা এটা আমাদেরই দায়িত্ব ওকে দেখে রাখাটা। আর এরকম একটা খেলোয়াড়কে যত্ন করতে পারলে আমাদের দলের জন্যই অনেক ভালো। আর হ্যাঁ, অনেক সময় অনেক সময় বিশ্রাম দিয়ে খেলাতে হবে। সুযোগ যখন মিলবে এবং প্রত্যেকটা খেলোয়াড়কেই সুযোগ দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় টানা খেলানোর চেয়ে… অনেক সময় ইনজুরি চলে আসতে পারে বাট আমরা ওই জিনিসটাও মাথায় রাখব।’

নাহিদের বোলিং নিয়ে মিরাজ বলেন, ‘এটা তো আমাদের দেশের ক্রিকেটের জন্য একটা আশীর্বাদ আমি মনে করি, অধিনায়ক হিসেবে আমার কাছেও। এরকম যদি কন্টিনিউ ১৪৫-১৫০ এর বেশি গতিতে যদি বল করতে পারে এটা অন্য দলের জন্য অনেক বাড়তি চাপ। কারণ একই সময়ে অনেক জোরে বল আসছে, রান করতে হবে আবার উইকেটও বাঁচাতে হবে সো এরকম অনেক সিচুয়েশন আসে আর ও প্রথম থেকে শেষপর্যন্ত একই গতিতে বল করতে পারে এটা একটা মানে বিরাট অর্জন। ওই এবিলিটি ওর কাছে আছে এবং আর সবচেয়ে বড় কথা ও অনেক আত্মবিশ্বাসী। মাঠের ভিতরে যখনই আমি ওকে বলি, ও বলে ভাই আমি ভালো করতে পারব এই জিনিসটা একজন অধিনায়ককে অনেক স্বস্তি দেয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামনিউজিল্যান্ডবাংলাদেশমোস্তাফিজলিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

প্রথম দিনের উচ্ছ্বাস দ্বিতীয় দিনেই উধাও?

জুলাই ২৫, ২০২৬

ট্রাম্পের হস্তক্ষেপের ব্যাপারে ইনফান্তিনোকে নিয়ে তদন্ত করবে না আইওসি

জুলাই ২৫, ২০২৬

দায়িত্ব নিয়েই পদত্যাগের হুমকি ক্লপের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আরও ৩ দাবি বিক্ষোভকারীদের

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT