চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচামরার লড়াইয়ে কিউইদের ২৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা-মরার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো শুরু এনে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটি ভাঙার পর ধস নামে বাংলাদেশের ইনিংসে। শান্ত’র ফিফটি এবং শেষ দিকে জাকের আলি অনিক ও রিশাদ হোসেনে ব্যাটে কিউইদের ২৩৭ রানের লক্ষ্য দিয়েছে টিম টাইগার্স।

রাওয়ালপিন্ডিতে ‘এ’ গ্রুপের লড়াইয়ে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৩৬ রান তোলে টিম টাইগার্স।

তানজিদ ও শান্ত ওপেনিংয়ে আসেন। উদ্বোধনীতে দুজনে ৪৫ রান তোলেন। ৮.২ ওভারে তানজিদ ফিরে যান ২৪ বলে ২৪ রান করে। শান্ত একপ্রান্ত আগলে রাখলেও দ্রুতই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

দলীয় ৬৪ রানে মেহেদী হাসান মিরাজ ফিরে যান ১৪ বলে ১৩ রানে। ৯৭ রানে ফিরে যান তাওহীদ হৃদয়। ২৪ বলে ৭ রান করেন ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা এই ব্যাটার। এরপর দ্রুতই ফিরে যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ৫ বলে ২ এবং মাহমুদউল্লাহ ১৪ বলে ৪ রান করেন।

ষষ্ঠ উইকেট জুটিতে জাকের আলিকে নিয়ে ৪৫ রান যোগ করেন শান্ত। ৭১ বলে ফিফটিও পূর্ণ করেন টাইগার অধিনায়ক। ৩৭.২ ওভারে শান্ত ফিরে যান। ৯ চারে ১১০ বলে ৭৭ রান করেন। সপ্তম উইকেট জুটিতে জাকের ও রিশাদ হোসেন যোগ করেন ৩৫ রান। ৪৩.১ ওভারে দলীয় ১৯৬ রানে রিশাদ ফিরে যান। দুটি চার ও এক ছক্কায় ২৫ বলে ২৬ রান করেন টাইগার অলরাউন্ডার।

তাসকিনকে নিয়ে রান তুলছিলেন জাকের আলি। তবে ৪৯তম ওভারের প্রথম বলে দলীয় ২৩১ রানে রানআউট হয়ে যান জাকের। তিন চার ও এক ছক্কায় ৫৫ বলে ৪৫ রান করেন। ৪৯.২ ওভারে দলীয় ২৩৬ রানে তাসকিন ফিরে যান ২০ বলে ১০ রান করে। পরে মোস্তাফিজ ও নাহিদ রানা কোনো রান যোগ করতে না পারলেও নির্ধারিত ওভার শেষ করেন।

Reneta

কিউই বোলার মাইকেল ব্রেসওয়েল ওয়ানডেতে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। ১০ ওভারে ২৬ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। এছাড়া উইলিয়াম ও’রোর্ক ২টি এবং ম্যাট হেনরি ও কাইল জেমিসন একটি করে উইকেট নেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫নিউজিল্যান্ডবাংলাদেশব্রেসওয়েলরাওয়ালপিন্ডিশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT