চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট ২০০ টাকায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
সংবাদ সম্মেলনে চারজন ব্যক্তি হাতে সনদপত্র ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নামছে বাংলাদেশ। পুরো সিরিজ হবে মিরপুরে। সোমবার টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় খেলা দেখতে পারবেন দর্শক।

দুপুরে মিরপুরে সংবাদ সম্মেলনে সিরিজের টাইটেল স্পন্সরের নাম জানিয়েছে বিসিবি। সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ডাচ বাংলা ব্যাংক। সহযোগী পৃষ্ঠপোষকতায় থাকছে তাদেরই দুটি উইং। অনলাইন ব্যাংকিং সেবা রকেট ও নেক্সাস পে।

সিরিজে সর্বোচ্চ ১৫০০ টাকা দামের টিকিটে গ্রান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে। ভিআইপি স্ট্যান্ডে খেলা দেখতে খরচ করতে হবে ১০০০ টাকা। ক্লাব হাউসের টিকিটের মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। নর্থ এবং সাউথ স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে ৩০০ টাকায়। সর্বনিম্ন ২০০ টাকায় ইস্টার্ন স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে পারবে দর্শক।

Banglabid

অনলাইনে টিকিট নিশ্চিতের ব্যবস্থা রেখেছে বিসিবি। ম্যাচের টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথেও। ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টিকিট কেনা যাবে।

সিরিজটি খেলতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড। সকালে মিরপুরের একাডেমি মাঠে সেরেছে অনুশীলন। এশিয়া কাপ শেষ করে ফেরা বাংলাদেশ অনুশীলন করবে মঙ্গলবার থেকে।

সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য দল দিয়েছে বিসিবি। ঘরের মাঠের সিরিজে বিশ্রামে থাকবেন অধিনায়ক সাকিব আল হাসানসহ কয়েকজন নিয়মিত ক্রিকেটার। সাকিবের অনুপস্থিতিতে ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেবেন লিটন দাস।

Reneta

২১ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি গড়াবে।

টিকিটের মূল্য তালিকা
গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
নর্থ ও সাউথ স্ট্যান্ড- ৩০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিকিটনিউজিল্যান্ডবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খনি এলাকায় জীবন্ত মাটি চাপা পড়ে ভারতে ৩ নারী নিহত

পরবর্তী

বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকি পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় কম: ইআইইউ

পরবর্তী
বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকি পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় কম. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অর্থনৈতিক ঝুঁকি পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় কম: ইআইইউ

বাঁধন চরিত্রের সঙ্গে কথোপকথনে মুগ্ধ দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘খুফিয়া’র ট্রেলারে মুগ্ধ করলেন বাঁধন

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT