চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খনি এলাকায় জীবন্ত মাটি চাপা পড়ে ভারতে ৩ নারী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভূমিধসের কারণে জীবন্ত অবস্থায় মাটি চাপা পড়ে মৃত্যুবরণ করেছে ভারতের ঝাড়খণ্ডের ৩ জন নারী।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল (১৭ সেপ্টেম্বর) রোববার ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাড়িতে শৌচাগার না থাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে ৩ জন নারী বাইরে গেলে, প্রথমে একজন মহিলা মাটির নিচে চাপা পড়েন। এসময় সাথে থাকা আরও দু’জন তাকে সাহায্য করার চেষ্টা করেন। কিন্তু পরে তারাও মাটির নিচে চাপা পড়েন।

নিহতরা হলেন- পার্লা দেবী, থান্ধি দেবী এবং মান্দাভা দেবী। তারা ঝাড়খণ্ডের গন্ডুডিহ কোলিয়ারির ধোবি কুলহি এলাকায় বাস করতেন। এই এলাকায় ভূগর্ভস্থ খনিজ সম্পদ উত্তোলনের কাজ চলছিলো। কোল ইন্ডিয়া লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ভারত কোকিং কোল লিমিটেড (বিসিসিএল) এই এলাকায় ভূগর্ভস্থ খনিজ সম্পদ উত্তোলনের কাজ করে।

স্থানীয়রা জানান, তারা মহিলাদের বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তাদের অভিযোগ, পুলিশ ও বিসিসিএলের খনি উদ্ধারকারী দল ঘণ্টাখানেক পর সেখানে পৌঁছেছে। তারা বিসিসিএলকে অবহেলার জন্য অভিযুক্ত করে বলেন, এই দুর্ঘটনাটি ঘটেছে কারণ তাদের দুর্ঘটনা-প্রবণ এলাকা থেকে সঠিকভাবে পুনর্বাসন করা হয়নি।

উদ্ধারকারী তিনটি দল মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা করছে। এছাড়াও ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ এবং সিআইএসএফ কর্মী উপস্থিত রয়েছে। মৃতদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঝাড়খণ্ডভারতভূমিধস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের অনুষ্ঠানে গুলির পর ‘ফলস ফ্ল্যাগ’ বিতর্ক

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর ভারতে এক মুসলিম পরিবারের ৪ জনের মৃত্যু

এপ্রিল ২৭, ২০২৬

স্বৈরাচারের দোসরাই বিএনপিকে স্বৈরাচারের দোসর বলে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

যত বাধাই আসুক উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT