ক্রিকেট

জ্যোতিদের সামনে দেড়শতাধিক রানের চ্যালেঞ্জ নেদারল্যান্ডসের

ক্রিকেট ম্যাচে নেদারল্যান্ডসের ব্যাটসম্যানের শট নেওয়ার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডসের ক্রিকেটার ব্যাট হাতে বল মোকাবেলা করছেন, পিচে খেলোয়াড়রা অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। স্বাগতিকদের বিপক্ষে ৮ উইকেটে হার দেখেছে টিম টাইগ্রেস। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও বড় চ্যালেঞ্জ নিগার সুলতানা জোত্যিদের সামনে। বাংলাদেশকে ১৬৩ রানের লক্ষ্য দিয়েছে ডাচ মেয়েরা।

এডিনবার্গে টসে জিতে নেদারল্যান্ডসকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রানের সংগ্রহ গড়েছে তারা।

ডাচ মেয়েদের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন হেথার সাইগ্রেস। এছাড়া ফেবে মোল্কেনবয়ের ২৯ এবং স্ট্রে ক্যালিস ২৮ রান করেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে ফারিহা তৃষ্ণা ২ উইকেট নেন। মারুফ আক্তার ও রাবেয়া খান নেন একটি করে উইকেট।

বিষয়:জ্যোতি ত্রিদেশীয় সিরিজ নেদারল্যান্ডস বাংলাদেশ মারুফা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…