চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সফরে নেদারল্যান্ডস দলে ১৭ বর্ষী নতুন মুখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
নেদারল্যান্ডসের যুব ক্রিকেটার পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেটে হতে চলা সিরিজের জন্য আগেই ১৫ সদস্যের শক্তিশালী দল দিয়েছিল সফরকারী দেশটি। শেষদিকে এসেও চোট সমস্যায় ডাচদের দলে এসেছে পরিবর্তন। প্রথমবার ডাক পেয়েছেন ১৭ বর্ষী ব্যাটার সেড্রিক ডি ল্যাঙ্গে। ফিরেছেন ডানহাতি পেসার সেবাস্তিয়ান ব্র্যাট ও অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।

মূলত রায়ান ক্লেইন ও ফ্রেড ক্ল্যাসেন চোটে ছিটকে গেছেন। সাকিব জুলফিকার ব্যক্তিগত কারণে সরে দাঁড়ানোয় নতুন করে পরিবর্তন। ডি ল্যাঙ্গে অনূর্ধ্ব-১৯ পর্যায়ে ধারাবাহিক পারফর্মার। ক্লাবেও ছন্দ ধরে রেখেছেন।

ডি ল্যাঙ্গেকে নিয়ে উচ্ছ্বসিত ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছেন, ‘তরুণ কাউকে দলে আনা সবসময়ই রোমাঞ্চকর। সেড্রিক পুরো গ্রীষ্মেই দুর্দান্ত খেলেছে। পুরস্কার এই ডাক পাওয়া। এই সফরে আমাদের হয়ে সে কী করতে পারে, সেটা দেখার অপেক্ষায় মুখিয়ে আছি। আশা করি, তার লম্বা ক্যারিয়ার সামনে।’

বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টুয়েন্টি খেললেও ডাচদের এটাই প্রথম সফরে আসা। ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসের জন্য এটা প্রস্তুতির সিরিজও।

সিলেটে ৩০ আগস্ট প্রথম ম্যাচে ডাচদের মুখোমুখি হবেন জাকের-লিটনরা, ১ ও ৩ সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচ। এর পরপরই এশিয়া কাপে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ। আবুধাবি ও দুবাইতে মহাদেশীয় প্রতিযোগিতাটি ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

নেদারল্যান্ডস দল: ম্যাক্সওয়েল ও’ডাউড, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেরক্ষক), নোয়া ক্রোস, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্র্যাট, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারীজ আহমদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল ও সেড্রিক ডি ল্যাঙ্গে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজনেদারল্যান্ডসবাংলাদেশলিড স্পোর্টসসিলেটসেড্রিক ডি ল্যাঙ্গেস্কট এডওয়ার্ডস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তোমাদের হাতেই সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

এলএনজি টার্মিনালের ত্রুটি মেরামত করতে একসপ্তাহ লাগবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জুলাই ২৭, ২০২৬

সুন্দর দেশ গড়ে তুলতে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি হতে প্রধানমন্ত্রীর আহ্বান

জুলাই ২৭, ২০২৬

শাপলা চত্বরে হামলা ও হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT