চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে কোন অবস্থাতেই বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়া কেন্দ্র করে ভারত-বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন শেষই হচ্ছে না। বিসিবি সবশেষ বৈঠকে আইসিসিকে আবারও জানিয়ে দিয়েছে নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। এবার ভারতে না যাওয়ার কথা আবারও বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে সরকার আগের অবস্থানেই আছে, বলেছেন আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ভারতে কোন অবস্থাতেই বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ।’

বাংলাদেশকে অযৌক্তিক চাপ দিয়ে বিশ্বকাপে খেলাতে পারবে না আইসিসি, এমন মন্তব্য করেছেন উপদেষ্টা। বলেছেন, ‘আইসিসি অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করতে পারবে না। অতীতেও ভেন্যু পরিবর্তনের নজির আছে। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেয়া হচ্ছে এমন কোন খবর আমাদের জানা নেই।’

গত রোববার ক্রিকইনফো প্রতিবেদনে দাবি করেছিল, ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিতে বিসিবিকে সময়সীমা বেধে দিয়েছে আইসিসি। এমন দাবিকে অস্বীকার করেছে বিসিবি। বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন-

‘গত শনিবার আইসিসি’র একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে বিশ্বকাপে অংশগ্রহণের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপার, তথ্যগুলো বলে দেই, আমরা এ ভেন্যুতে খেলতে অপারগ। এবং বিকল্প ভেন্যুর জন্য অনুরোধ করি।’

‘তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদের বলেন যে, ঠিক আছে এই ব্যাপারগুলো তারা আইসিসিকে অবহিত করবেন এবং পরে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এ ব্যাপারে ওনারা কোন নির্দিষ্ট তারিখ বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন আমাদের পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দেবেন।’

Reneta

বিসিসিআইয়ের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল দল থেকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এরপর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জানায়, যে অবস্থানে এখনও অনড় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলআইসিসিকেকেআরনজরুলবাংলাদেশবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT