চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছে না ব্রুনাই, সিশেলসের বিপক্ষে দুই ম্যাচ সিলেটে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৯ পূর্বাহ্ন ১৫, মার্চ ২০২৩
ফুটবল, লিড স্পোর্টস, স্পোর্টস
A A

ব্রুনাই ও সিশেলসকে নিয়ে দেশের মাটিতে ট্রাইনেশন কাপ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে তা আর হচ্ছে না। অনিবার্য কারণ দেখিয়ে বাংলাদেশে আসছে না ব্রুনাই। ফলে সিশেলসের বিপক্ষে দুই ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল। আগামী ২৫ ও ২৮ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

মঙ্গলবার বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

‘এই মাসের ফিফা উইন্ডোতে বাংলাদেশ, ব্রুনাই ও সিশেলসকে নিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল, বাফুফেকে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে বাংলাদেশ ও সিশেলসকে নিয়ে দুটি ম্যাচ আয়োজন করতে হচ্ছে। কেননা, ব্রুনাই জাতীয় ফুটবল দল অনিবার্য কারণে বাংলাদেশে আসতে পারছে না, সেটা তারা অফিসিয়ালি বাফুফেকে জানিয়েছে।’

‘ব্রুনাই না আসলেও ফিফার আন্তর্জাতিক বিরতিতে বাংলাদেশে আসবে সিশেলস। দেশটির বিপক্ষে দুটি খেলা হবে। আর তারা নির্ধারিত সময়েই ঢাকায় আসবে।’ – বলেছেন বাফুফে সাধারণ সম্পাদক।

বর্তমানে সৌদি আরবে অনুশীলনে সময় পার করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার মালাউইয়ের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভূঁইয়ারা। মার্চের শেষ সপ্তাহে দেশে ফিরেই সিলেটে যাবে বাংলাদেশ দল।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৯২তম স্থানে আছে। লাল-সবুজের দলের চেয়ে ৯ ধাপ পিছিয়ে থাকা সিশেলসের র‍্যাঙ্কিং ১৯৯। ১৯০তম স্থানে আছে ব্রুনাই।

Jui  Banner Campaign
ট্যাগ: জামালবাংলাদেশ জাতীয় ফুটবল দলব্রুনাইলিড স্পোর্টসসিশেলস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘অনেক দিন পর নানি বাড়ি এসেছি, ধানের শীষে ভোট চাইতে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT