ফুটবল

আফগানিস্তানের বিপক্ষে সেপ্টেম্বরে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ

বাংলাদেশ ফুটবল দল মাঠে খেলছে, খেলোয়াড়রা উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল একটি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করছে, খেলোয়াড়রা উল্লাসে ভরা ও মাঠে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

আসন্ন ফিফা উইন্ডোতে আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

ম্যাচ দুটিকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হবে ২০ আগস্ট। কোন ভেন্যুতে খেলাগুলো হবে, এ বিষয়ে বাফুফের পক্ষ থেকে দ্রুতই জানানো হবে।

বাফুফের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এক ভিডিও বার্তায় বলেন, ‘আগামী অক্টোবরে বিশ্বকাপ ও এএফসির বাছাইপর্ব আছে। তারই প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচ খেলব।’

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ ১৪ বছর পর সেমিফাইনালের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এতে ফিফা র‌্যাঙ্কিংয়ে ঘটে উন্নতি। তিন ধাপ এগিয়ে ১৮৯ নম্বরে এখন লাল-সবুজের দল। অপরদিকে, আফগানিস্তান র‌্যাঙ্কিংয়ের ১৫৭তম স্থানে রয়েছে।

বিষয়:আফগানিস্তানফিফাবাফুফেবাংলাদেশবাংলাদেশ জাতীয় ফুটবল দললিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…