চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের রেকর্ড ধরে ফেললেন তাইজুল, আইরিশদের ২৬৫ রানে থামাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে পৌনে পাঁচশো রানের ইনিংস গড়েছিল বাংলাদেশ। ব্যাটে পাঠিয়ে শতরানের আগে দ্বিতীয় দিনেই আইরিশদের ৫ উইকেট তুলে নেয় টিম টাইগার্স। তৃতীয় দিন সফরকারীরা কিছুটা প্রতিরোধ গড়লেও থেমেছে ২৬৫ রানে। ৪ উইকেট নিয়ে সাকিব আল হাসানের রেকর্ডে ভাগ বসিয়েছেন তাইজুল ইসলাম।

বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাটে নামে টিম টাইগার্স। প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬ রানে থামে নাজমুল হোসেন শান্তর দল। জবাবে নেমে শুক্রবার ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় সেশনে গুটিয়ে যায় আইরিশরা। ৮৮.৩ ওভারে ২৬৫ রান করে তারা। ফলোঅন করানোর সুযোগ থাকলেও ২১১ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে বাংলাদেশ।

৩৮ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৯৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল সফরকারী দল। ৩৭৮ রানে পিছিয়ে থেকে লোরকান টাকার ১১ রানে এবং স্টেফেন দোহেনি ২ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেন।

তৃতীয় দিনের প্রথম উইকেট আসে ২০.১ ওভারে। ৫৮.১ ওভারে দলীয় ১৭৫ স্টেফেন দোহেনি ফেরেন। ৭৭ বলে ৪৬ রান। ২৪৯ রানে সপ্তম উইকেট হারায় দলটি। জর্ডান নেইল ফেরেন ৪৯ রানে। এরপর লোরকান টাকার একপ্রান্ত আগলে রাখলেও ২৬৫ রানে থামে আইরিশদের ইনিংস। ১৭১ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন টাকার।

এর আগে বড় সংগ্রহ সামনে রেখে বৃহস্পতিবার দিনের শেষ সেশনে ব্যাটে নেমে ৪১ রানে প্রথম উইকেট হারায় আইরিশরা। পল স্টার্লিং ফেরেন ২৭ রান করে। ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। অ্যান্ডি ব্যালবির্নে আউট হন ২১ রানে। ৭৯ রানে তৃতীয় উইকেট তুলে নেয় টিম টাইগার্স। ৫১ বলে ১৭ রান করা কেড কারমাইকেলকে ফেরান মেহেদী হাসান মিরাজ। ৮৪ রানে কার্টিস ক্যাম্ফেরকে ফেরান হাসান মুরাদ। খালি হাতেই ফেরেন তিনি। ৯৪ রানে পঞ্চম উইকেট হারায় আয়ারল্যান্ড। ১৪ রান করা হ্যারি টেক্টরকে ফেরান তাইজুল। পরে লোরকান টাকার ও স্টেফেন দোহেনি দিনের খেলার শেষ করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশ বোলারদের মধ্যে তাইজুল ইসলাম ৪ উইকেট নেন। তাতে সাকিবের একটি রেকর্ডে ভাগ বসান তিনি। টেস্টে এতদিন বাংলাদেশের সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলার ছিলেন সাকিব। তাইজুল স্পর্শ করলেন সেই রেকর্ড। দুজনের উইকেট সংখ্যা ২৪৬টি করে। দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নিতে পারলেই সাকিবকে ছাড়িয়ে যাবেন তিনি।

Reneta

এছাড়া খালেদ আহমেদ ও হাসান মুরাদ দুটি করে উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেন নেন একটি করে উইকেট।

বুধবার প্রথমদিনে ব্যাটে নামে বাংলাদেশ। দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন ব্যাট করে টিম টাইগার্স। সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম ও লিটন দাস। ৯০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৯২ রানে প্রথমদিন শেষ করা স্বাগতিকরা দ্বিতীয় দিনে ব্যাট করে আরও ৫১.১ ওভার। যোগ করে ১৮৪ রান।

শততম টেস্টে নেমে সেঞ্চুরি করে অনন্য কীর্তিতে নাম লেখান মুশফিক। ইতিহাসের ১১তম ক্রিকেটার হিসেবে মাইলফলকে নাম লেখান। সঙ্গে বাংলাদেশ জার্সিতে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে মুমিনুল হকের সঙ্গে ভাগ বসান। দুজনেই ১৩টি করে শতকের দেখা পেয়েছেন। ৫ চারে ২১৪ বলে ১০৬ রান করে ফেরেন মুশফিক।

ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। ৮ চার ও ৪ ছক্কায় ১৯২ বলে ১২৮ রান করে ফিরেছেন। প্রথম ইনিংসে ফিফটি পেয়েছেন মুমিনুল হক। ১২৮ বলে ৬৩ রান করেছেন। মেহেদী হাসান মিরাজ ৪৭, সাদমান ইসলাম ৩৫ এবং মাহমুদুল হাসান জয় ৩৪ রান করেছেন।

প্রথম ইনিংসে আইরিশ স্পিনার আন্ডি ম্যাকব্রিনে ৬ উইকেট নেন। ম্যাথিউ হামফ্রেয়াস ও গ্যাভিন হোয়ে নেন দুটি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডতাইজুলবাংলাদেশবিসিবিমিরপুরমিরপুর টেস্টমিরাজমুশফিকলিটনলিড স্পোর্টসশান্তহামফ্রেয়াস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT