চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ার কাছে হেরে গেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ২৫, মে ২০২৩
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

জুনিয়র এশিয়া কাপ হকির দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে হেরে গেছে বাংলাদেশ। ওমানের সালালাহ স্পোর্টস কমপ্লেক্সে পুল ‘বি’র ম্যাচে নির্ধারিত সময়ের খেলা শেষে ৫-১ এ হেরে যায় লাল-সবুজের দলটি। হ্যাটট্রিক করেছেন মালয়েশিয়ার শামিহ এরফান সুহাইমি।

৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টারের খেলা শেষ করে মালয়েশিয়া। ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোল করেন শফিক ইকবাল দানিয়েল। ম্যাচের ১৩ ও ১৪ মিনিটে গোল করেন শামিহ ইকবাল সুহাইমি ও শামীম নাঈম। ৪৩ ও ৫৯ মিনিটে আরও দুটি গোল করে মালয়েশিয়া।

বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ আবদুল্লাহ। ৩৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলটি আসলে ৫-১ ব্যবধান নিয়ে ম্যাচ শেষ করে বাংলাদেশ। শুক্রবার বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলতে নামবে উজবেকিস্তানের বিপক্ষে।

প্রথম ম্যাচে স্বাগতিক ওমানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ।

এবারের আসরে অংশ নিয়েছে ১০ দেশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, সাউথ কোরিয়া, জাপান, ওমান, উজবেকিস্তান, চাইনিজ তাইপে এবং থাইল্যান্ড। যাদের মধ্যে সেমিফাইনালে খেলার সুযোগ পাওয়া ৪ দেশ পাবে জুনিয়র বিশ্বকাপে খেলার টিকিট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল্লাহওমানজুনিয়র এশিয়া কাপবাংলাদেশমালয়েশিয়ালিড স্পোর্টসহকি
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT