পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ঢাকা সফরে আর্থিক সহযোগিতা চাইতে পারে বাংলাদেশ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের এই কথা জানান।
উপদেষ্টা বলেন, র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া বিষয়ে আলোচনা হতে পারে, তবে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে দেশটির ভিসা পলিসি কোন অস্বস্তি তৈরি করবে না।
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতার মতো বিষয়ে গুরুত্ব দিচ্ছে। এই বিষয়ে আলোচনা করতে চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকা সফরে আসছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।








