চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুযোগ হাতছাড়ার মহড়ায় মালদ্বীপের বিপক্ষে হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৩ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও মালদ্বীপের ফুটবল ম্যাচে খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দারুণ পাসিং ফুটবল, দারুণ কিছু সুযোগ। তবে ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব আহমেদ বা শেখ মোরসালিন কেউ কাজে লাগাতে পারেননি। ফলাফল মালদ্বীপের আলি ফাসিরের ১৮ মিনিটের গোলে দুই ম্যাচের ফ্রেন্ডলির প্রথমটিতে হার দেখেছে বাংলাদেশ।

কিংস অ্যারেনায় বিরতি থেকে ফিরে দারুণ একটি সুযোগ তৈরি করে বাংলাদেশ, পরের মিনিটে সুযোগ আসে মালদ্বীপের। গোলরক্ষক মিতুলের জন্য বেঁচে যায় লাল-সবুজ দল। কাউন্টার অ্যাটাকে প্রায় গোল হজম করতে বসেছিল তপুরা, ফাউল করেন ইসা ফয়সাল, দেখেন হলুদ কার্ড।

বিরতির পর থেকে মালদ্বীপ কাউন্টার অ্যাটাকে বাংলাদেশের বুকে কাঁপন ধরায় বেশ কয়েকবার। তবে রক্ষণ ও মিডের কারণে বেঁচে যায় বারবার। এরপর বাংলাদেশ মুহুর্মুহু আক্রমণ করলেও কাজ হয়নি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধান ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

১৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ফ্রী কিক পায় মালদ্বীপ, সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় সফরকারীরা। এর পরের মিনিটে সমতায় আসার সুযোগ পায় ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, তবে মালদ্বীপের গোলকিপারের দৃঢ়তায় এ যাত্রায় বেঁচে যায় তারা।

২৯ মিনিটে নিশ্চিত সমতার সুযোগ হারায় লাল-সুবজ দল। লেফট উইংয়ের রহমত দুর্দান্ত ক্রস দেন, ফাহিমের চোখ ভেসে থাকার মত শট সামান্য বাইরে দিয়ে চলে যায়।

পরের মিনিটে বল আসে বাংলাদেশ অংশে, গোলকিপার মিতুল মারমার ভুলে আরেকটি গোল হজম করতে যচ্ছিল বাংলাদেশ বাংলাদেশ। এ সময় বিভিন্ন অংশ থেকে গোলকিপার আনিসুর রহমান জিকোর নামে স্লোগান উঠায় সমর্থকেরা। এরপর ডি বক্সের বাইরে থেকে আরও একটি সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ।

Reneta

বিরতির ঠিক আগের মিনিটে কর্নার থেকে পাওয়া বলে সোহেল রানার দূরপাল্লার শট মালদ্বীপের বারে লেগে গোলবঞ্চিত হয় তপু বর্মণরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিংস অ্যারেনাবাংলাদেশমালদ্বীপলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬

পাট অধিদপ্তরের সব কার্যালয় শতভাগ তামাকমুক্ত করার অঙ্গীকার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT