চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কৃতি ও শিক্ষায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মালদ্বীপের আলোচনা

মোহাম্মদ মাহামুদুলমোহাম্মদ মাহামুদুল
৪:২৪ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত ড. মোহাম্মদ ওয়াহিদ হাসানের সঙ্গে 
সৌজন্য সাক্ষাৎ করেন

বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত ড. মোহাম্মদ ওয়াহিদ হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত ড. মোহাম্মদ ওয়াহিদ হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (৯ নভেম্বর) মালদ্বীপের রাজধানী মালেতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎটি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয়েই শিক্ষা, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

ড. ওয়াহিদ হাসান তাঁর ঢাকা সফরের স্মৃতিচারণ করে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, খাদ্য, শিক্ষা ব্যবস্থা ও আন্তরিক আতিথেয়তার প্রশংসা করেন। তিনি মালদ্বীপের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগীত, নৃত্য ও শিল্পকলার আদান-প্রদানের মাধ্যমে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের আগ্রহ ব্যক্ত করেন।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের উচ্চশিক্ষা, মেডিকেল ইন্টার্নশিপ, ইঞ্জিনিয়ারিং ও বৃত্তিমূলক শিক্ষায় স্কলারশিপের সুযোগের কথা উল্লেখ করেন।

উভয় পক্ষই পুনর্ব্যক্ত করেন যে বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তারা আশা প্রকাশ করেন, দুই দেশের এই সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর হবে এবং জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাক্ষাতে কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজ এবং পার্সোনাল অফিসার মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশবাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামমালদ্বীপসৌজন্য সাক্ষাৎ
শেয়ারTweetPin

সর্বশেষ

গণতন্ত্রের ৫২ বছর: লাল কার্নেশনে সিক্ত পর্তুগাল

এপ্রিল ২৬, ২০২৬

রঘু রাই মারা গেছেন। বাংলাদেশের সঙ্গে তার ফটোগ্রাফি কীভাবে সম্পর্কিত?

এপ্রিল ২৬, ২০২৬

চেরনোবিল দুর্ঘটনায় ৩৫ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে: জাতিসংঘ

এপ্রিল ২৬, ২০২৬

বিশ্ব মেধাসম্পদ দিবস প্রীতি ফুটবল: জাহাঙ্গীরনগরের বিপক্ষে জয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের

এপ্রিল ২৬, ২০২৬

হোয়াইট হাউসে গু/লি, মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT