মুক্তিকামী বাঙালির স্বাধীনতা অর্জনে প্রতিবেশি দেশ ভারতের পূর্ণ সমর্থন ছিল। ১৯৭১এ নিপীড়িত বাঙালির পক্ষে বিশ্বে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠেন ভারতের সে সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সীমান্তের বাধা দূর করে কোটি বাঙালিকে শরণার্থী শিবিরে আশ্রয় দেয় ভারত সরকার। বাঙালি শক্তির সাথে মিলিয়ে যৌথ বাহিনী গড়ে রণাঙ্গনে এগিয়ে নেন এদেশের মানুষকে।






