চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবর্ণ শুরুর কারণ ব্যাখ্যা করলেন সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০২ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে সুপার ফোরে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ব্যাটিং লাইনআপে ছিল ব্যর্থতা। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম ছাড়া কেউ করতে পারেননি উল্লেখযোগ্য রান। টাইগারদের ইনিংস থেমেছে ১৯৩ রানে। বাংলাদেশের দেয়া লক্ষ্য পাকিস্তান তাড়া করেছে ৭ উইকেট হাতে রেখে। পরে এমন বিবর্ণ শুরুর কারণ জানালেন টাইগার অধিনায়ক।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেয় টিম টাইগার্স। টপঅর্ডারদের ব্যর্থতার পর ৩৮.৪ ওভারে ১৯৩ রানে থামে বাংলাদেশ। জবাবে নেমে ৩৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে পাকিস্তান।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বিবর্ণ শুরুর ব্যাখ্যা দিয়েছেন। বলেছেন, ‘আমরা শুরুতে দ্রুত উইকেট হারিয়েছি, অগোছালো কিছু শট খেলেছি। এমন পিচে প্রথম দশ ওভারে চার উইকেট হারানো অনুচিত, তবে এটি ঘটে। আমাদের পার্টনারশিপ (সাকিব-মুশফিক) ভালো ছিল। আমি মনে করি, আরও আমাদের আরও ৭-৮ ওভার ব্যাট করা দরকার ছিল।’

‘এই ধরনের (ব্যাটিং সহায়ক) পিচে আমাদের ব্যাটিং ভালো হয়নি। তবে আমাদের পরের ম্যাচে মনোযোগ দিতে হবে। তারা (পাকিস্তান) এক নম্বর দল, এটাই (বিবর্ণ শুরুর) কারণ। তাদের তিনজন বিশ্বমানের বোলার আছে, যারা তাদের লড়াই সহজ করেছে। আমাদের বোলাররাও ভালো করেছে, তবে ব্যাটি স্থিতিশীল ছিল না। আমাদের আরও ধারাবাহিক হতে হবে।’

‘আমি মনে করি, আমাদের তিন পেসার দুর্দান্ত বল করেছে, পাকিস্তানের বোলারদের মতোই। গত কয়েক বছর ধরে আমাদের পেসাররা ভালো করছে। কিন্তু দুর্ভাগ্যবশত এরকম পিচে ব্যাটাররা ভুল না করলে উইকেট পাবেন না। এটা (পেসারদের ভালো বল করা) আমাদের সাহায্য করবে। আশা করি কলম্বোতে আমরা ভালো করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩তাসকিনপাকিস্তানবাংলাদেশমুশফিকলাহোরলিড স্পোর্টসশরীফুলশামীমসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT