চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চতুর্থ শিরোপার লড়াই কাল, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ন ০২, জুন ২০২৪
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে প্রত্যাশিতভাবে ফাইনালে উঠেছে গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে কেনিয়াকে ট্রাইব্রেকারে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠেছে নেপাল। সোমবার বাংলাদেশ ও নেপাল ফাইনালে একে অপরের মোকাবেলা করবে।

রোববার প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ৪১-১৮ পয়েন্ট থাইল্যান্ডকে উড়িয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে। আসরের দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেনিয়াকে টাইব্রেকারে ৯-৫ (৫০-৫০) পয়েন্টে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় নেপাল।

কাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকেল ৪টায় ফাইনাল ম্যাচটি শুরু হবে। টি-স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে এবং বাংলাদেশ বেতারে ম্যাচের ধারাবিবরণী দেবে।

বাংলাদেশ ও নেপাল দুদলই এবার গ্রুপ ‘এ’ থেকে অংশ নিয়ে শিরোপা মঞ্চে উঠে এসেছে। গ্রুপপর্বে দুদলের মুখোমুখি লড়াইয়ে স্বাগতিকদের কাছে ৪৬-৩১ পয়েন্ট পরাজিত হয়েছিল নেপাল। ফাইনালেও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয় বাংলাদেশের কোচ আব্দুল জলিলের কণ্ঠে।

দেশীয় এ কোচ বলেন, ‘নেপাল আমাদের পুরোনো প্রতিপক্ষ। সেমিফাইনালে তারা দারুণ খেলে কেনিয়াকে হারিয়ে ফাইনালে এসেছে। সেমিফাইনাল ম্যাচে তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কেনিয়াকে টাইব্রেকারে পরাজিত করেছে। ফাইনালে নেপালের সঙ্গে দারুণ একট ম্যাচ প্রত্যাশা করছি। গ্রুপপর্বে আমরা ওদেরকে ১৫ পয়েন্ট ব্যবধানে পরাজিত করেছিলাম। ওদের দলে ঘনশ্যাম ছাড়াও আরো একজন ভালো মানের রেইডার আছে। তবে এসব নিয়ে আমরা ভাবছি না। আমরা আগামীকাল চ্যাম্পিয়ন ট্রফির জন্যই মাঠে নামব।’

টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে একাই নেপালকে ফাইনালে তুলে এনেছেন দলটির অধিনায়ক এবং তারকা রেইডার ঘনশ্যাম রোকা মাগার। ফাইনাল ম্যাচ নিয়ে তারকা রেইডারের প্রতিক্রিয়া, ‘আমরা ভালো খেলে ফাইনালে উঠে এসেছি। বাংলাদেশের বিরুদ্ধেও আমরা জয়ের চেষ্টা করব। প্রথমবারের মতো আমরা এই টুর্নামেন্টের ফাইনালে এসেছি। এখন আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’

Reneta

ঘনশ্যামেই অভিন্ন সুরই ছিল নেপালের কোচ বিষ্ণু দত্ত ভাটের। তিনি বলেন, ‘বাংলাদেশ ভালো দল। ওদের বিরুদ্ধে আমরা গ্রুপপর্বে হেরেছি। তবে ফাইনালে ভালো খেলার চেষ্টা করব। ছেলেরা আরও একবার ভালো ম্যাচ উপহার দিবে বলে আমার বিশ্বাস।’

Jui  Banner Campaign
ট্যাগ: কাবাডিকেনিয়াঘনশ্যামজলিলথাইল্যান্ডনেপালবঙ্গবন্ধু কাপ-২০২৪বাংলাদেশবিষ্ণুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎ প্রবাহিত করে মাছ ধরা নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যান্টনমেন্টে গানম্যানসহ প্রবেশে বাধা, সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ক্যান্সার প্রতিরোধে সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের দাবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT