আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বিদেশি কূটনীতিকদের অভ্যন্তরীণ ইস্যুতে মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী জানান, নির্বাচন সামনে রেখে কূটনীতিকদের দৌড়ঝাঁপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ।






