চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম-লিটনের উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ অপরাহ্ণ ১২, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

৪৫ ওভারে ৩২০ রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো হল না। দলীয় সংগ্রহ পঞ্চাশ পেরোনোর আগেই সাজঘরে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।

১৩ বলে ৭ রান করে শুরুতেই ফেরেন তামিম। ফ্লিক করতে শর্ট মিডউইকেটে ধরা পড়েন বাংলাদেশ অধিনায়ক। দলীয় সংগ্রহ তখন মোটে ৯।

লিটন ঝড়ো ইনিংসের আভাস দিয়ে ফেরেন ২১ রান করে। দলের রান তখন ৪০। লিটনের ২১ বলের ইনিংসে মারেন দুটি চার ও একটি বিশাল ছক্কা।

নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের ব্যাটে লড়ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেটে ৫৫ রান।

টস হেরে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড হাসান মাহমুদের পেস তোপে রীতিমতো কাঁপছিল। দুই ওপেনারকে ফিরিয়ে দেন দ্রুতই। ১৬ রানে ২ উইকেট হারানো দল অবশ্য ৪৫ ওভারের ম্যাচে ছাড়িয়ে গেছে তিনশ। হ্যারি টেক্টরের ১৪০ রানের ইনিংস আর জর্জ ডকরেলের ৭৪ রানের ক্যামিও স্বাগতিকদের নিয়ে গেছে রানের চূড়ায়।

চেমসফোর্ডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৯ রান তুলেছে আয়ারল্যান্ড। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ আইরিশদের।

Reneta

বৃষ্টির কারণে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা দেরিতে। ওয়ানডেতে চতুর্থ সেঞ্চুরি পান টেক্টর। ক্যারিয়ারসেরা ইনিংসটি খেলে মাত্র ১১৩ বলে। মারেন দশটি ছয়, ৭টি চার।

ডকরেল ৪৭ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। মার্ক অ্যাডায়ার ৮ বলে ২০ রানের অপরাজিত ইনিংস খেলে দলের সংগ্রহ আরও বড় করেন। শেষ ৯.১ ওভারে ১১৯ রান তোলে আয়ারল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দ্বিতীয় ওয়ানডেবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT