চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদুলের সেঞ্চুরি ও দুই ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ

বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের দ্বিতীয় দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ন ১২, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
মাহমুদুল হাসান জয়

মাহমুদুল হাসান জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। ফিফটি করেছেন আরেক ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল হক। দ্বিতীয় দিনেই লিড নিয়েছে বাংলাদেশ। ৫২ রানে এগিয়ে ছুটছে বড় সংগ্রহের পথে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৯২.২ ওভারে ২৮৬ রানে থেমেছে আয়ারল্যান্ড। জবাবে ৮৫ ওভারে ১ উইকেটে ৩৩৮ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। তৃতীয় দিনে মুমিনুল ৮০ ও মাহমুদুল ১৬৯ রানে লিড বাড়াতে নামবেন।

৮ উইকেটে ২৭০ রানে প্রথমদিনের খেলা শেষ করেছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় দিনে ২.২ ওভারে আর ১৬ রান যোগ করে গুটিয়ে যায় তারা। প্রথম ইনিংসে আইরিশদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন পল স্টার্লিং। ৫৯ রান করেন কেড কারমাইকেল। কার্টিস ক্যাম্ফের ৪৪, লোরকান টাকার ৪১, ব্যারি ম্যাকার্থি ৩১ ও জর্ডান নেইল ৩০ রান করেছেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট নেন। হাসান মাহমুদ, হাসান মুরাদ ও তাইজুল ইসলাম দুটি করে উইকেট নেন। নাহিদ রানা নেন এক উইকেট।

বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার মাহমুদুল ও সাদমান। উদ্বোধনীতে ১৬৮ রান তোলেন দুজনে। সপ্তম টেস্ট ফিফটি করে সাদমান আউট হলে জুটি ভাঙে। ৯ চার ও এক ছক্কায় ১০৪ বলে ৮০ রান করে যান।

এরপর মুমিনুলকে নিয়ে অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটিতে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন মাহমুদুল। ৪ ছক্কা ও ১৪ চারে ২৮৩ বলে ১৬৯ রানে অপরাজিত আছেন মাহমুদুল। টেস্টে তার ক্যারিয়ারসেরা ইনিংস। ২০২২ সালে ডারবানে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩২৬ বলে ১৩৭ রান ছিল আগের সর্বোচ্চ।

Reneta

মুমিনুল টেস্ট ক্যারিয়ারের ২৩তম ফিফটি পেয়েছেন। ১২৪ বলে ৮০ রান করে ছুটছেন ১৪তম সেঞ্চুরির পথে।

আইরিশদের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন ম্যাথিউ হামফ্রেয়াস।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ডজয়বাংলাদেশমাহমুদুলমুমিনুললিড স্পোর্টসশান্তসাদমানসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল: চাক শুমার

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ তাপমাত্রা বাড়তে পারে

এপ্রিল ২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার অবনতি, স্পেনকে সরিয়ে শীর্ষে ফ্রান্স, বাংলাদেশ কোথায়?

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

সিলেটে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি বিক্রি বন্ধ

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT