চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিশ্বকাপের জন্য দল ভালোভাবে প্রস্তুত’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটার ব্যাটিং করছেন, মাঠে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে বছরের ফেব্রুয়ারিতে গড়াবে টি-টুয়েন্টি বিশ্বকাপ। মাত্র মাসদুয়েক হাতে। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে হার দিয়ে সিরিজ শুরু করেছে লিটন দাসের দল। মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় অবশ্য বলছেন, বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুত।

বিশ্বকাপের আগে বাংলাদেশ দল বিভ্রান্ত কিনা? হৃদয়ের উত্তর, ‘আমার কাছে তো এরকম মনে হয়নি। বিশ্বকাপের জন্য দল ভালোভাবে প্রস্তুত। যদি দেখেন, সব খেলোয়াড় গত একবছর অনেকগুলো ম্যাচ খেলেছে। রোটেশন করে সবাই খেলছে। সবাই প্রস্তুত। যদি কেউ সুযোগ পায় অবশ্যই কাজে লাগাবে। আর প্রত্যেক খেলোয়াড় চায় যে, যখনই সুযোগ আসুক তারা সেটা ভালোভাবে ব্যবহার করবে।’

‘আমার কাছে যেটা মনে হয়েছে, যখন বোর্ডে ১৮০, ১৮০+ থাকবে, তখন শট খেলতেই হবে। বাস্তবানয়টা হয়তবা ঠিকঠাকভাবে হয়নি। যদি শুরুতে বাস্তবায়ন ভালো হতো, হয়তবা অন্যরকম হতে পারতো। আশা করি এখান থেকে আমরা অবশ্যই বের হয়ে আসতে পারবো।’

Banglabid

‘আর যদি দেখেন, আমাদের মনে হয় এরকম শুরু অনেক ম্যাচ পর হয়েছে। মানে যেভাবে আমরা ভেঙে পড়েছি। প্রতিদিনই উপর থেকে কেউ না কেউ ভালো খেলেছে। এটা খেলায় হতে পারে। আশা করি পরবর্তী ম্যাচে বা সামনে এরকম ভুল আমরা ইনশাআল্লাহ কম করবো।’

বিশ্বকাপের আগে টানা চার ম্যাচে হার, দলের জন্য বিপজ্জনক কিনা? ডানহাতি ব্যাটার বললেন, ‘দলটা ভালো ছিল, এখনও ভালোই আছে। কখনও ভাবছি না যে দল আমাদের নিচে নেমে গেছে। টি-টুয়েন্টি সংস্করণে আমরা টানা চারটা সিরিজ জিতেছি। একটা দুইটা সিরিজ বা চারটা তিনটা ম্যাচ হতে পারে। টি-টুয়েন্টি খেলাটা মোমেন্টামের খেলা। আমরা হারছি, আবার যখন দেখবেন পরবর্তী ম্যাচ থেকে ইনশাআল্লাহ যদি জেতা শুরু করি, দেখবেন আবার ধারাবাহিকভাবে জিততে থাকবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT