ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ। দুটি টেস্টেই লড়াই জমাতে না পারা নাজমুল হোসেন শান্ত’র দলের সামনে এবার সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে টাইগাররা নামবে নতুন উদ্যমে। সিরিজের প্রথম ম্যাচের আগে দেখে নেয়া যাক কেমন হতে পারে বাংলাদেশের একাদশ।
গোয়ালিয়রে রোববার সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজ দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে মাঠের লড়াই।
ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টি একাদশে সুযোগ পেতে পারেন মেহেদী হাসান মিরাজ। ভারতের মাটিতে নিয়মিত আইপিএল খেলা তারকা পেসার মুস্তাফিজুর রহমানের উপরও ভরসা করতে পারেন টাইগারদের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
ভারতের বিপক্ষে বাংলাদেশ সম্ভাব্য একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।








