ক্রিকেট

বাংলাদেশ-ভারত সিরিজ সিলেটের দুই ভেন্যুতে, সূচি চূড়ান্ত

বাংলাদেশ ও ভারতের মহিলা ক্রিকেট ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও ভারতের মহিলা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে, প্রতিদ্বন্দ্বিতা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ভারতের নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সবগুলো খেলা। নিগার সুলতানা জ্যোতির দলের বিপক্ষে সিরিজে থাকছে তিনটি দিবা-রাত্রির ম্যাচ।

টিম ইন্ডিয়ার মেয়েরা টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে পা রাখবে। ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে হবে প্রথম ম্যাচ। ৩০ এপ্রিল দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

পরে ২ ও ৬মে তৃতীয় এবং চতুর্থ টি-টুয়েন্টি শুরুর সময় দুপুর ২টা। এ ম্যাচ দুটি হবে সিলেট স্টেডিয়ামের আউটার ভেন্যুতে। ৯মে শেষ ম্যাচটি মূল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে।

২০২৩ সালে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। টি-টুয়েন্টি সিরিজ সফরকারীরা ২-১ ব্যবধানে জিতেছিল। ওয়ানডে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছিল লাল-সবুজের বাংলাদেশ।

বিষয়:বাংলাদেশ -ভারত সিরিজ বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ-ভারত টি-টুয়েন্টি সিলেট সূচি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…