ক্রিকেট

প্রথম টেস্টের শহরে পৌঁছেছেন শান্ত-মুশফিকরা

বাংলাদেশ ক্রিকেটার শান্ত ও মুশফিক বিমানবন্দরে পৌঁছেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্ত ও মুশফিক বিমানবন্দরে পৌঁছানোর সময়, তারা বাংলাদেশের পতাকার পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানকে তাদের মাঠে টেস্টে হোয়াইটওয়াশের পর ভারতের বিপক্ষে ভালো করার প্রত্যাশা নিয়ে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ। বিকেলে ভারতের চেন্নাইয়ে পৌঁছান নাজমুল হোসেন শান্তরা। স্বাগতিকদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রথমটি এখানে খেলবে টিম টাইগার্স।

রোববার দুপুর ১টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় শান্তদের বহনকারী ফ্লাইট। দুই ঘণ্টার বেশি সময় পর বিকেলে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেটি। বিমানবন্দর থেকে টিম বাসে হোটেলে গেলে টাইগারদের বরণ করে নেয়া হয়।

ভারতের বিপক্ষে দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সফরে অক্টোবরের প্রথমদিকে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুদল। তিনটি ভিন্ন ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো।

৬ অক্টোবর ধর্মশালায় গড়াবে প্রথম টি-টুয়েন্টি। ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয়টি। ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।

বিষয়:চেন্নাই বাংলাদেশ -ভারত সিরিজ শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…