চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সামনে শিরোপার ‘অসম্ভব’ সমীকরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ২৮, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আমন্ত্রিত দল রাশিয়ার মেয়েদের অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা প্রায় নিশ্চিত বলা যায়। টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারতকে হারালে তো বটেই, ড্র করতে পারলেও রুশ মেয়েদের হাতেই উঠবে চ্যাম্পিয়নশিপ। কাগজে-কলমের হিসাবে বাংলাদেশ ও ভারতের ক্ষীণ সম্ভাবনা অবশ্য আছে।

মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচ। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে রাশিয়া।

চলতি আসরে তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাশিয়া। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। বাংলাদেশের পয়েন্ট ৬ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় স্বাগতিকরা তিনে অবস্থান করছে। একটিতে জিতে ৩ পয়েন্ট পাওয়া নেপাল চার নম্বরে আছে। চার ম্যাচের সবকটিতে হারের মুখ দেখে তলানিতে থাকা ভুটানের পয়েন্টের খাতা শূন্য।

গোলপার্থক্যে সবার চেয়ে এগিয়ে রাশিয়া (+১৪), পরের অবস্থানে ভারত (+১১) ও বাংলাদেশ (+৫)। চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণে নেপালের বিপক্ষে বেশ বড় ব্যবধানে বাংলাদেশকে জিতলেই হবে না, রাশিয়া-ভারত ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে।

অঘটন ঘটিয়ে রাশিয়াকে ২-০ গোলে হারাতে পারলেই ভারতের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে। গোল ব্যবধানে ভারতকে টপকে শিরোপা জিততে হলে দিনের প্রথম খেলায় বাংলাদেশের সামনে নেপালকে ৯-০ গোলে হারানোর কোন বিকল্পই থাকবে না। বাস্তবতার বিচারে যা প্রায় অসম্ভব!

সব দলের খেলা বিশ্লেষণ করলে এ ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনা একেবারেই কম! সেক্ষেত্রে নেপালকে হারালেই রানার্সআপ হতে পারে বাংলাদেশ। তবে নিজেদের শেষ খেলায় নেপালের সঙ্গে রুমা আক্তারদের হারা চলবে না। আজকের দুটি ম্যাচই ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে গোলাম রব্বানি ছোটনের মেয়েরা তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করবে।

Reneta

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৮-১ গোলে হারিয়েছিল লাল-সবুজের দল। দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে ৩-০ গোলে হারতে হয়। বাংলাদেশের মেয়েরা পরের খেলায় ভারতের বিপক্ষে একমাত্র গোলে জয় পায়। অন্যদিকে, ভারতের কাছে ৪-১ গোলে টুর্নামেন্ট শুরু করে নেপাল। পরের খেলায় ভুটানকে ৫-০ গোলে হারায়। এরপর রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হয় নেপালের মেয়েরা।

অনূর্ধ্ব-১৭ নারী সাফের এ টুর্নামেন্টটি এর আগে চারবার হয়েছে অনূর্ধ্ব-১৫ পর্যায়ে। ২০১৭ সালে প্রথম আসরে নেপালিদের ৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালে বাঘিনীরা ৩-০ গোলে জিতেছিল। ২০১৯ সালে বাংলাদেশের জয় ২-১ ব্যবধানে। ২০২২ সালের টুর্নামেন্টে একে অপরের বিপক্ষে দুইবার খেলে বাংলাদেশ এবং নেপাল। প্রথমটিতে ১-০ গোলে জিতে নেপাল। দ্বিতীয় খেলাটি ১-১ গোলে ড্র হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপালবাংলাদেশভারতরাশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ বর্জনের কথা ভাবছে উয়েফা, কিন্তু কেন

জুলাই ২৯, ২০২৬

সৌদি আরবের বিকল্প তেলপথ হতে পারে ইরান-ইসরায়েলের গোপন পাইপলাইন

জুলাই ২৯, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির সাবেক মহাপরিচালক মোস্তাফিজুর রহমানের জানাজা সম্পন্ন

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শিল্পে গ্যাস সংকট নিরসনের আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিক্ষোভকারীরা ভারতের মতোই শত্রু: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT